শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

পরিচ্ছন্ন ও পর্যটনবান্ধব বান্দরবান গড়াই আমাদের লক্ষ্য: পার্বত্যমন্ত্রী সাচিং প্রু

বান্দরবান প্রতিনিধি।।
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৬ সময় দেখুন
৪১

পরিকল্পিত, টেকসই, নিরাপদ ও পরিবেশবান্ধব পর্যটন অবকাঠামো গড়ে তুলে বান্দরবানকে আদর্শ পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরী এমপি।

বুধবার ২৩ সেপ্টেম্বর বান্দরবান সদর উপজেলা কনফারেন্স হলে বান্দরবান ব্যবসায়ী ঐক্য পরিষদ আয়োজিত সংবর্ধনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, “আমাদের প্রধান লক্ষ্য হলো একটি পরিচ্ছন্ন ও পর্যটনবান্ধব বান্দরবান নগরী গড়ে তোলা। দেশ-বিদেশের অসংখ্য পর্যটক বান্দরবানের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসেন। তাই পর্যটন খাতের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে উন্নত পেশাদারি আচরণ, বিনয় ও আতিথেয়তার কৌশল রপ্ত করতে হবে।”

তিনি আরও বলেন, পর্যটনের সুফল যাতে স্থানীয় জনগণ সরাসরি পায় সেজন্য তাদের সম্পৃক্ত করতে হবে। পরিবেশ সুরক্ষা ও টেকসই পর্যটন নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, তিন পার্বত্য জেলা পরিষদ ও এলজিইডিসহ সরকারি দপ্তরগুলোর মধ্যে কার্যকর সমন্বয় প্রয়োজন।

পর্যটন সেবার মান উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, হোটেল-মোটেলের পরিচ্ছন্নতা, কিচেন ও টয়লেট নিয়মিত জীবাণুমুক্ত রাখা এবং বিদেশি পর্যটকদের আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করতে হবে।

পার্বত্য অঞ্চলের কৃষি ও প্রাণিসম্পদ খাতের আধুনিকায়নের ওপরও গুরুত্বারোপ করেন মন্ত্রী। তিনি জানান, প্রান্তিক কৃষকদের স্বাবলম্বী করতে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে। সেখানে কাজুবাদাম, কফি, আদা, হলুদ, আনারসের উৎপাদন বৃদ্ধি, অ্যান্টিবায়োটিকমুক্ত দেশি মুরগি পালন এবং পাহাড়ি সেচ ব্যবস্থার উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি হাফেজ মো. আজিজুল হক। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস, পৌর প্রশাসক এস এম মঞ্জুরুল হক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরা।

বান্দরবান ব্যবসায়ী ঐক্য পরিষদের পক্ষ থেকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী রাজপুত্র সাচিং প্রু জেরী এমপি মহোদয়কে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বান্দরবান সদর উপজেলা পরিষদের হলরুমে এ সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দ মন্ত্রী মহোদয়কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং বান্দরবানের ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন, ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়ে মতবিনিময় করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD