শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু

রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার

আনোয়ার হোসেন, টেকনাফ প্রতিনিধি,
  • Update Time : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৫ সময় দেখুন
৯

কক্সবাজারের রামুতে পৃথক দুটি মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৯ হাজার ৭৭৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত দুটি সিএনজি অটোরিকশা ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।

এসআরবি-১৫ সূত্রে জানা যায়, ২ অক্টোবর সকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রামু থানার ফতেখারকুল চৌমুহনী সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে একটি আভিযানিক দল। এ সময় ৩০ হাজার পিস ইয়াবা, একটি সিএনজি অটোরিকশা ও দুটি মোবাইল ফোনসহ মো. শফি আলম (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি এলাকার মৃত শহর আলী ও মৃত গুলবাহারের ছেলে।

একই দিন দুপুরে ফতেখারকুলের ৩ নম্বর ওয়ার্ডের চৌমুহনী সংলগ্ন এলাকায় অপর একটি অভিযান চালানো হয়। এতে ২৯ হাজার ৭৭৫ পিস ইয়াবা, একটি সিএনজি অটোরিকশা ও একটি মোবাইল ফোনসহ মো. ইউনুছ (২০) নামে আরেকজনকে গ্রেপ্তার করা হয়। তিনি নাইক্ষ্যংছড়ির মো. শফি আলম ও আরেফা বেগমের ছেলে।

এসআরবি-১৫ জানিয়েছে, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য তাদের রামু থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদক পাচার ও অপরাধ দমনে এসআরবি-১৫-এর চলমান অভিযানের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD