শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

পবিপ্রবির বিভিন্ন স্থাপনা পরিদর্শন ইউজিসি সদস্যের

ড.রাহাত মাহমুদ পরিচালক জনসংযোগ ও প্রকাশনা বিভাগ (পবিপ্রবি)
  • Update Time : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬২ সময় দেখুন
৬৭

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাননীয় সদস্য প্রফেসর ড. মো: আসলাম হোসেন ২৮ সেপ্টেম্বর সোমবার পবিপ্রবির নির্মানাধীন হলসমূহ, একাডেমিক ভবনসহ বিভিন্ন স্থাপনা, জার্মপ্লাজম সেন্টার পরিদর্শন করেন।

এ সময় তিনি সৃজনী বিদ্যানিকেতন (পবিপ্রবি স্কুল এন্ড কলেজ) এর শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয় প্রক্টর প্রফেসর আবুল বাশার খান এর সভাপতিত্বে ইউজিসি সদস্য প্রফেসর ড. মো: আসলাম হোসেন প্রধান অতিথি হিসেবে যোগ দেন। বিশেষ অতিথি ছিলেন মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. বি. এম. সাইফুল ইসলাম। অফিস অব দ্য ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাফেয়ার্স এর পরিচালক ড. হাচিব মোহাম্মদ তুষার, জনসংযোগ প্রকাশনা বিভাগের পরিচালক গভর্নিং বডির সদস্য ড. রাহাত মাহমুদ এ সময় উপস্থিত ছিলেন। পরে তাৎক্ষনিকভাবে শিক্ষার্থীরা মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন।

এর আগে দুপুরে ১২ টার দিকে প্রধান অতিথি ক্যাম্পাসে এসে পৌঁছুলে মাননীয় ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. এ. বি. এম. সাইফুল ইসলাম, ট্রেজারার ড. মোহাম্মদ আতিকুর রহমান, রেজিস্ট্রার প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন, প্রক্টর প্রফেসর আবুল বাশার খান ও পরিচালক(ছাত্র পরামর্শ ও নির্দেশনা)মো: আব্দুর রহিম তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD