শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

১৮তম বিজেএস পরীক্ষায় ১৩তম মেধাস্থান অর্জন

আসাদুজ্জামান রোমান, জামালপুর প্রতিনিধি।।
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৮ সময় দেখুন
৬৭

জামালপুর জিলা স্কুলের সাবেক শিক্ষার্থী পারভেজ রহমানের সাফল্য
১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় ১৩তম মেধাস্থান অর্জন করে জামালপুরের কৃতী সন্তান পারভেজ রহমান জেলার শিক্ষাঙ্গনে নতুন সাফল্যের দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি জামালপুর জিলা স্কুলের ২০১৭-১৮ সেশনের সাবেক শিক্ষার্থী।
পারভেজ রহমান জামালপুর জিলা স্কুল থেকে মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করার পর ঢাকার আদমজী ক্যান্টনমেন্ট কলেজে উচ্চমাধ্যমিক পড়াশোনা করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হয়ে কৃতিত্বের সঙ্গে পড়াশোনা সম্পন্ন করেন। অনার্স পরীক্ষায় তিনি প্রথম শ্রেণিতে তৃতীয় স্থান অর্জন করেন।এরপর বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের ১৮তম বিজেএস পরীক্ষায় অংশ নিয়ে তিনি ১৩তম মেধাস্থান অর্জন করেন। তাঁর এ সাফল্যে পরিবার, স্বজন, শিক্ষক ও নিজ এলাকার মানুষের মধ্যে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে।পারভেজ রহমানের পিতা মো. ইমান আলী একজন সহকারী ভূমি কর্মকর্তা এবং মাতা পারভীন বেগম। তাঁদের গ্রামের বাড়ি জামালপুরের মেলান্দহ উপজেলার কাছমেরতাইর গ্রামে। তিন ভাই-বোনের মধ্যে পারভেজ রহমান একজন। তাঁর এক ভাই ময়মনসিংহ মেডিকেল কলেজে ইন্টার্ন চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করছেন।শিক্ষাজীবনের প্রতিটি ধাপে ধারাবাহিক কৃতিত্বের পাশাপাশি বিজেএস পরীক্ষায় মেধাতালিকায় স্থান অর্জন পারভেজ রহমানের অধ্যবসায়, মেধা ও লক্ষ্যনিষ্ঠার পরিচয় বহন করে। তাঁর এই সাফল্য জামালপুরের শিক্ষার্থী ও তরুণদের জন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে থাকবে।

পারভেজ রহমানের পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ এবং কর্মজীবনে সাফল্য কামনা করেছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD