শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

লাখাইয়ে রাঢ়িশাল করাব উচ্চ বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ও চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

বিএম তারেক, হবিগঞ্জ প্রতিনিধি।।
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯৭ সময় দেখুন
১০৩

হবিগঞ্জের লাখাই উপজেলার রাঢ়িশাল করাব উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং অভিভাবকদের দোরগোড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে দিনব্যাপী এক ফ্রি মেডিকেল ক্যাম্প ও চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।
​বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এই মহতী উদ্যোগের আয়োজন করা হয়। অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রজন্মের প্রতিধ্বনি’র ৫ নম্বর করাব ইউনিয়ন শাখা এই সেবামূলক কর্মসূচির বাস্তবায়ন করে এবং এতে সার্বিক সহযোগিতা প্রদান করে ‘স্টার লেট ফ্যাশন মেকার’।
​সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান রেজাউল আজাদ ভুঁইয়ার দিকনির্দেশনায় এবং রাঢ়িশাল করাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সীতেশ কুমার চন্দের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সূচিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন লাখাই উপজেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি পারভেজ হাসান।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাখাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কৃষ্ণ চন্দ্র মিত্র। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ‘প্রজন্মের প্রতিধ্বনি’র লাখাই উপজেলা শাখার উপদেষ্টা আব্দুল ওয়াদুদ তালুকদার আবদাল এবং সহ-সভাপতি মহসিন আলম।
​এছাড়াও বক্তব্য দেন লাখাই উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবুল কাশেম, সহ-সভাপতি মহসিন সাদেক, আব্দুল মোতালিব খান, জাকারিয়া চৌধুরী রতন ও আজিম আহমেদ বিপ্লবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শফিকুল ইসলাম সাবাল।
​আয়োজকদের মধ্যে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ‘প্রজন্মের প্রতিধ্বনি’ করাব ইউনিয়ন শাখার সভাপতি আলহাজ্ব ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক নাজমুল হক সুমন ও সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
​দিনব্যাপী চলা এই ক্যাম্পে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকার বিভিন্ন বয়সের মানুষ স্বাস্থ্য পরীক্ষা ও চক্ষু সেবা গ্রহণ করেন। প্রত্যন্ত অঞ্চলে এমন একটি মানবিক ও স্বাস্থ্যসেবামূলক উদ্যোগ গ্রহণ করায় শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসীর মাঝে ব্যাপক উৎসাহ ও সন্তুষ্টি লক্ষ্য করা গেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD