হবিগঞ্জের লাখাই উপজেলার রাঢ়িশাল করাব উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং অভিভাবকদের দোরগোড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে দিনব্যাপী এক ফ্রি মেডিকেল ক্যাম্প ও চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এই মহতী উদ্যোগের আয়োজন করা হয়। অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রজন্মের প্রতিধ্বনি’র ৫ নম্বর করাব ইউনিয়ন শাখা এই সেবামূলক কর্মসূচির বাস্তবায়ন করে এবং এতে সার্বিক সহযোগিতা প্রদান করে ‘স্টার লেট ফ্যাশন মেকার’।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান রেজাউল আজাদ ভুঁইয়ার দিকনির্দেশনায় এবং রাঢ়িশাল করাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সীতেশ কুমার চন্দের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সূচিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন লাখাই উপজেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি পারভেজ হাসান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাখাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কৃষ্ণ চন্দ্র মিত্র। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ‘প্রজন্মের প্রতিধ্বনি’র লাখাই উপজেলা শাখার উপদেষ্টা আব্দুল ওয়াদুদ তালুকদার আবদাল এবং সহ-সভাপতি মহসিন আলম।
এছাড়াও বক্তব্য দেন লাখাই উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবুল কাশেম, সহ-সভাপতি মহসিন সাদেক, আব্দুল মোতালিব খান, জাকারিয়া চৌধুরী রতন ও আজিম আহমেদ বিপ্লবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শফিকুল ইসলাম সাবাল।
আয়োজকদের মধ্যে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ‘প্রজন্মের প্রতিধ্বনি’ করাব ইউনিয়ন শাখার সভাপতি আলহাজ্ব ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক নাজমুল হক সুমন ও সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
দিনব্যাপী চলা এই ক্যাম্পে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকার বিভিন্ন বয়সের মানুষ স্বাস্থ্য পরীক্ষা ও চক্ষু সেবা গ্রহণ করেন। প্রত্যন্ত অঞ্চলে এমন একটি মানবিক ও স্বাস্থ্যসেবামূলক উদ্যোগ গ্রহণ করায় শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসীর মাঝে ব্যাপক উৎসাহ ও সন্তুষ্টি লক্ষ্য করা গেছে।