শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

মধ্য বেতছড়ি নূরানী কিন্ডারগার্টেনে ২৩ শিক্ষার্থীর কোরআন মাজিদের ছবক প্রদান

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৯ সময় দেখুন
৪৬

খাগড়াছড়ির দীঘিনালায় মধ্য বেতছড়ি নূরানী কিন্ডারগার্টেনের দ্বিতীয় শ্রেণির ২৩জন শিক্ষার্থীর কোরআন মাজিদের ছবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় মধ্য বেতছড়ি নূরানী কিন্ডারগার্টেনের উদ্যোগে মাদ্রাসা মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দ্বিতীয় শ্রেণির মোট ১৩ জন শিক্ষার্থীর মাঝে কোরআন মাজিদের ছবক প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা শেখ বাহারুল্লাহ, মুহতামিম, কবাখালী মাদ্রাসা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা রুহুল আমিন, ইমাম ও খতিব, বাস স্টেশন জামে মসজিদ এবং মাওলানা ফয়েজ আহমদ, খতিব, জামতলী জামে মসজিদ।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মুফতি আমানুল্লাহ, ইমাম ও খতিব, অনাথ আশ্রম জামে মসজিদ এবং মাওলানা মুফতি আব্দুল কাদের, খতিব, রসিক নগর জামে মসজিদ।
অনুষ্ঠানের স্টেজ পরিচালনার দায়িত্বে ছিলেন মাওলানা আরমান হোসাইন, ইমাম ও খতিব, হাসিনসনপুর জামে মসজিদ।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা ফরিদুল ইসলাম, শিক্ষক, ছোট মেরুং আশরাফিয়া দাখিল মাদ্রাসা; মাওলানা জহিরুল ইসলাম, শিক্ষক, রসিক নগর দাখিল মাদ্রাসা; মাওলানা জালাল আহমদ, ইমাম ও খতিব, গোরস্থান পাড়া জামে মসজিদসহ বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার আলেম-উলামা, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুদের প্রাথমিক বয়স থেকেই পবিত্র কোরআন মাজিদের শিক্ষা ও ইসলামী আদর্শের সঙ্গে সম্পৃক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোরআন শিক্ষার পাশাপাশি নৈতিকতা, শিষ্টাচার ও মানবিক মূল্যবোধের চর্চার মাধ্যমে শিশুদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা সম্ভব।
পরে দ্বিতীয় শ্রেণির ১৩ জন শিক্ষার্থীর মাঝে কোরআন মাজিদের ছবক প্রদান করা হয়। এ সময় শিক্ষার্থী, অভিভাবক ও উপস্থিত আলেম-উলামাদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
আয়োজকরা জানান, শিশুদের দ্বীনি শিক্ষায় উদ্বুদ্ধ করা এবং পবিত্র কোরআনের সঙ্গে তাদের সম্পর্ক আরও গভীর করার লক্ষ্যেই এ ধরনের আয়োজন করা হয়েছে। আলেম-উলামা, অতিথি ও অভিভাবকদের আন্তরিক উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ, দ্বীনি শিক্ষায় অগ্রগতি এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নতি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD