শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে টুঙ্গিপাড়া আওয়ামী লীগ নেতার স্বেচ্ছায় পদত্যাগ

টুঙ্গিপাড়া প্রতিনিধি:
  • Update Time : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৯ সময় দেখুন
৮৫

শারীরিক অসুস্থতা ও বার্ধক্যজনিত কারণে দলীয় কর্মকাণ্ডে অংশ নিতে না পারার কথা জানিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শৈলেন্দ্র নাথ বাইন স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।

রোববার (১৩ সেপ্টেম্বর ২০২৬) নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীদের উদ্দেশে দেওয়া এক লিখিত বিবৃতিতে তিনি এ পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগপত্রে শৈলেন্দ্র নাথ বাইন উল্লেখ করেন, তিনি টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর গ্রামের বাসিন্দা। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্বে ছিলেন। বর্তমানে শারীরিক অসুস্থতা ও বার্ধক্যজনিত কারণে চলাফেরায় অসুবিধা হওয়ায় সংগঠনের কার্যক্রমে নিয়মিত অংশগ্রহণ করতে পারছেন না।
তিনি আরও জানান, বর্তমান পরিস্থিতিতে সংগঠনের কর্মকাণ্ডে অংশগ্রহণ করা তার পক্ষে একেবারেই সম্ভব নয়। তাই নিজের শারীরিক অসুস্থতা ও বার্ধক্যজনিত কারণে সংগঠনের কার্যক্রম থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
এ কারণে উপস্থিত গণমাধ্যমকর্মীদের সামনে তিনি স্বেচ্ছায় দলীয় পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন এবং এ বিষয়ে সবার সহযোগিতা কামনা করেন।
পদত্যাগপত্রের শেষে তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD