১০ সেপ্টেম্বর, ২০২৬
চেয়ারম্যানের দপ্তর, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ।
আজ বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের দপ্তরে ড. সুজান ভাইজ, অফিস প্রধান এবং বাংলাদেশে ইউনেস্কোর প্রতিনিধি এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সাক্ষাতকালে আরও উপস্থিত ছিলেন:
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, সম্মানিত সদস্যবৃন্দ যথাক্রমে লুসাইমং, চনুমং, মোহাম্মদ জসিম উদ্দিন, মাওসেতুং তংচংগ্যা ও মিজ্ উম্যাসিং, নির্বাহী কর্মকর্তা মুহাঃ আবুল মনসুর, নির্বাহী প্রকৌশলী মোঃ দিদারুল আলম, হিসাব ও নিরীক্ষা কর্মকর্তা এম মহিবুল হাসান ।
মতবিনিময়কালে ড. সুজান ভাইজ বলেন,
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কর্তৃক বাস্তবায়িত পাঁচটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাতৃভাষাভিত্তিক শিক্ষা কার্যক্রমে শিক্ষকদের প্রশিক্ষণ, শিক্ষা উপকরণ/মডিউল তৈরি ও অন্যান্য ক্ষেত্রে সহায়তা দিতে “মাতৃভাষা ভিত্তিক শিক্ষা চ্যালেঞ্জ” শিরোনামে প্রকল্প বাস্তবায়নে ইউনেস্কো আগ্রহী এবং পরিকল্পনা চলছে। এক্ষেত্রে তিনি উপস্থিত সকলের মতামতও গ্রহণ করেন।
জেলা পরিষদের চেয়ারম্যান মিজ্ মাম্যাচিং তাদের এই পরিকল্পনাকে সমর্থন জানিয়ে বলেন,
“মাতৃভাষা প্রত্যেক জাতিগোষ্ঠীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউনেস্কোর এ ধরনের উদ্যোগ এ এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাতৃভাষা চর্চা ও ভাষা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে”বলে আশা ব্যক্ত করেন।
“মাতৃভাষা ভিত্তিক শিক্ষা চ্যালেঞ্জ”প্রকল্প।


Leave a Reply