বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি সক্রিয়করণে টেকনাফে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগ সুইডেন সৈয়দপুরে বাস থেকে ১০০ লিটার চোলাই মদ উদ্ধার, আটক-১  তিস্তার পেটে সরকারি বিদ্যালয় জামালপুরের সরিষাবাড়ীতে ৭ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্তকে আদালতে প্রেরণ বিদ্যুৎ সাশ্রয়ে কক্সবাজারে জেলা প্রশাসনের অভিযান, কয়েক প্রতিষ্ঠানকে সতর্ক কুলিয়ারচরে সরকারি জায়গা থেকে লক্ষ টাকার গাছ কাটার হিড়িক; নীরব ভূমিকায় প্রশাসন, ক্ষুব্ধ এলাকাবাসী টুঙ্গিপাড়ায় ১ লাখ ২৫ হাজার টাকার চায়না দুয়ারি জাল উদ্ধার কুমিল্লায় বিস্ফোরক মামলায় জেএমবির দুই সদস্যের ২০ বছরের কারাদণ্ড পঞ্চগড়ের দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন

সৈয়দপুরে বাস থেকে ১০০ লিটার চোলাই মদ উদ্ধার, আটক-১ 

স্টাফ রিপোর্টার।।
  • Update Time : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৭ সময় দেখুন
১০

নীলফামারীর সৈয়দপুরে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) অভিযান চালিয়ে ১০০ লিটার (৫ জারকিন) চোলাই মদ উদ্ধার করেছে। এই মাদক কারবারের সাথে জড়িত একজনকে আটক করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) বেলা ২ টায় সৈয়দপুর-দিনাজপুর মহাসড়কের রাবেয়া মিল বাসস্ট্যান্ডে এই ঘটনা ঘটেছে।

জানা যায়, গোপন সূত্রে ডিএনসি কর্তৃপক্ষ জানতে পারে দিনাজপুর থেকে ছেড়ে আসা রংপুরগামী গেটলক বেস্ট ওয়ান মিনিবাস থেকে দুইটা পলিথিন চটের ব্যাগে ভরে চোলাই মদ সৈয়দপুর শহরে নিয়ে যাওয়া হচ্ছে। সে অনুযায়ী তাৎক্ষণিক ডিএনসির একটা দল রাবেয়া মোড়ে অবস্থান নেয়। বাসটি সেখানে পৌছলে তল্লাশি করে উক্ত মাদক উদ্ধার করে।

এঘটনায় ওই চোলাই মদের মালিক ও বহনকারী রাহুল বাসফোড় (১৯) নামে একজনকে আটক করা হয়। রাহুল সৈয়দপুর শহরের নতুন বাবুপাড়ার ডোমপট্টি মহল্লার দীলিপ বাসফোড়ের ছেলে। দিনাজপুরের একটা সাঁওতাল পল্লী থেকে এই চোলাই মদ কিনে এনে সৈয়দপুরে বিক্রির কথা স্বীকার করেছে আটক রাহুল।

অভিযানে নেতৃত্ব দানকারী ডিএনসি নীলফামারীর উপ পরিচালক সাকিব সরকার বলেন, রাহুল হরিজন সম্প্রদায়ের লোক। সে হিসেবে তাদের জন্য অনুমোদিত নির্দিষ্ট পরিমাণ চোলাই মদ নিয়মিত তারা ক্রয় ও পান করতে পারেন। কিন্তু এই সুযোগকে কাজে লাগিয়ে রাহুল প্রায়ই এই মাদক এনে বিক্রি করেন। যা আইনত নিষিদ্ধ এবং দ্বন্ডনীয় অপরাধ। তাই তার বিরুদ্ধে মাদক মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে ৷

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD