June 28, 2026, 7:15 pm
শিরোনাম :
মাদারগঞ্জে ভ্যান চালক ফাঁসীতে ঝুলে আত্মহত্য জামালপুরের সরিষাবাড়ীতে সরকারি রাস্তা বন্ধ,অবরুদ্ধ ১৬ পরিবার,প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি ত্রাণ ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতায় প্রশংসিত জলঢাকার পিআইও নাহিদুজ্জামান তারাগঞ্জে ৫ ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা: মাঠে আছেন বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীরাও রংপুরে হোটেলের ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর নুজশাত জাহানের মৃত্যু: গ্রেপ্তার সাকিন ১ দিনের রিমান্ডে টুঙ্গিপাড়ায় ১,৩০০ কৃষকের হাতে বিনামূল্যে বীজ-সার ও কৃষি উপকরণ ৪ কোটি ৮০ লাক্ষ টাকার ই’য়া’বা নিয়ে খাজানগরের মুজাই ড্রাইভার সহ আটক ৫ ফুটবল ইতিহাসের একমাত্র খেলোয়াড় হিসেবে টানা ৭ ম্যাচে গোলের মহাকাব্য লিখলেন মেসি কটিয়াদীতে প্রবাসী শফিকুলকে কুপিয়ে হত্যা,এলাকায় থমথমে পরিস্থিতি ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমণির বিলাসবহুল জীবনযাপন নিয়ে জনমনে তৈরি হয়েছে নানা কৌতূহল ও প্রশ্ন

কটিয়াদীতে প্রবাসী শফিকুলকে কুপিয়ে হত্যা,এলাকায় থমথমে পরিস্থিতি

প্রতিবেদকের নাম
  • Update Time : Saturday, June 27, 2026
  • 26 সময় দেখুন

কটিয়াদীতে প্রবাসী শফিকুলকে কুপিয়ে হত্যা,এলাকায় থমথমে পরিস্থিতি

এ.এস.এম হামিদ হাসান
​কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি:

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার লোহাজুড়ি ইউনিয়নের ঝিরারপাড় এলাকায় শফিকুল ইসলাম কালা মিয়া (৩২) নামের এক প্রবাসীকে এলোপাতাড়ি কুপিয়ে ও ছুরিকাঘাতে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহত শফিকুল ইসলাম ওই এলাকার রিয়াজুদ্দিন মেস্তরির বাড়ির দুলা মিয়ার ছেলে এবং রফিকুলের ভাই।

​শনিবার (২৭ জুন) আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে ঝিরারপাড় ঈদগাহ মাঠের পাশে তার নিজ বাড়ির অদূরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে ওই সড়ক দিয়ে একটি অটোরিকশা যাওয়ার সময় চালক রাস্তার পাশে কারো গোঙানির শব্দ শুনতে পান। সন্দেহ হলে তিনি অটোরিকশা থামিয়ে রাস্তার পাশে শফিকুলকে মারাত্মক রক্তাক্ত ও জখম অবস্থায় পড়ে থাকতে দেখেন।

​পরবর্তীতে তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসে এবং তাকে উদ্ধার করে দ্রুত জহিরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য রওনা হয়। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই পথেই তার মৃত্যু হয়।

​এই নৃশংস হত্যাকাণ্ডের পর থেকে পুরো এলাকায় চরম উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। খবর পেয়ে কটিয়াদী মডেল থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।

​এলাকার একজন শান্তিপ্রিয় প্রবাসীকে এভাবে কুপিয়ে হত্যার ঘটনায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে। এলাকাবাসী এই বর্বরোচিত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে জড়িত প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছেন।

কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) রফিকুল ইসলাম জানান,ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD