শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

সিরাজগঞ্জ-১ আসনে একাধিক প্রার্থীর মনোনয়নপত্র জমা

প্রতিবেদকের নাম
  • Update Time : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৬৫৬ সময় দেখুন
৭৪

সিরাজগঞ্জ-১ আসনে একাধিক প্রার্থীর মনোনয়নপত্র জমা

লিমন খান : কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদর আংশিক) আসনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।

২৯ ডিসেম্বর সোমবার বিকেল ৫ টার মধ্যে কাজিপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোস্তাফিজুর রহমান এবং উপজেলা নির্বাচন অফিসার সাইফুল ইসলামের নিকট মনোনয়নপত্র জমা দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মো. সেলিম রেজা, এবি পার্টির মনোনীত প্রার্থী শাব্বির আহমেদ তামিম এবং গণঅধিকার পরিষদের প্রার্থী মোছা. মল্লিকা খাতুন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়া রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা আলহাজ্ব মো. শাহিনুর আলম, জাতীয় পার্টির প্রার্থী মো. জহুরুল ইসলাম, নাগরিক ঐক্যের প্রার্থী মো. নাজমুস সাকিব এবং স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুস সবুর।

জেলা নির্বাচন অফিস সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট দলের মনোনীত প্রার্থীরাও মুঠোফোনে মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD