February 4, 2026, 4:40 am
শিরোনাম :
খাগড়াছড়ির দুইশ তিন কেন্দ্রের মধ্যে ১৮৯টিই ঝুঁকিপূর্ণ তিন কেন্দ্রে ভোটের সামগ্রী আর জনবল যাবে হেলিকপ্টারে কুমিল্লায় র‌্যাবের পৃথক অভিযানে ১৭৪ বোতল বিদেশী মদ, ১৮ ক্যান বিয়ার ও ১৮ কেজি গাঁজা’সহ আটক-১ পেঁয়াজ চাষে ব্যস্ত পুঠিয়ার কৃষক হারিয়ে যাচ্ছে ইসলামপুরের বিশ্বখ্যাত কাঁসা শিল্প আখতার হোসেন শুধু কাউনিয়ার কৃতি সন্তান নন, তিনি সারা বাংলাদেশের সম্পদ: হাসনাত থানচিতে ভোটের হাওয়া গরম: বলি বাজারে বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ ঝিনাইগাতীতে জামায়াত নেতা রেজাউল করিম হত্যার প্রতিবাদে দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল কুমিল্লায় যাত্রীবাহি বাস চাপায় নারী ও শিশুসহ নিহত-২ বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা বাগেরহাটে যৌথ বাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী শামীমসহ ৩ জন আটক

নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে জনগণের ভোটাধিকারের বিরুদ্ধে যারা দাঁড়াবে, জনগণই তাদের প্রত্যাখ্যান করবে।

প্রতিবেদকের নাম
  • Update Time : Thursday, December 4, 2025
  • 179 সময় দেখুন

বিশেষ প্রতিনিধি:
গতকাল মঙ্গলবার (২ ডিসেম্বর) থেকে শুরু হওয়া তাঁর এই সফরে নিজের নির্বাচনী এলাকায় ব্যাপক গণসংযোগ ও প্রচারণায় নেমেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি কেবল ধানের শীষের পক্ষে ভোটই চাননি, বরং নির্বাচন বানচালের ষড়যন্ত্র এবং ধর্মের রাজনৈতিক অপব্যবহার নিয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

ছয় দিনের সফরে কক্সবাজারে এসে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ভোট বিলম্বিত করতে কয়েকটি দল ষড়যন্ত্র করছে, তবে জনগণ তাদের সেই সুযোগ দেবে না। একই সঙ্গে, ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে যারা ‘যারা তাদের ভোট জান্নাত পাবে প্রচার করতেছে, তাদের বিরুদ্ধেও তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

ষড়যন্ত্র ও গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক:
মঙ্গলবার সন্ধ্যায় কক্সবাজারের চকরিয়ার ফাঁসিয়াখালী রশিদ আহমদ চৌধুরী উচ্চবিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি আয়োজিত এক বিশাল পথসভায় প্রধান অতিথির বক্তব্যে সালাহউদ্দিন আহমদ নির্বাচন কেন্দ্রিক ষড়যন্ত্রের বিষয়টি সামনে আনেন। তিনি বলেন, ‘ভোট পেছাতে কয়েকটি দল ষড়যন্ত্র করছে। তারা কারা—আপনারা জানেন। কিন্তু আপনারা কি সে সুযোগ দেবেন? বাংলাদেশের মানুষ কি সে সুযোগ দেবে? গণতন্ত্রের বিরুদ্ধে, জনগণের ভোটাধিকারের বিরুদ্ধে যারা দাঁড়াবে, জনগণই তাদের প্রত্যাখ্যান করবে।’

২০০৮ সালের নির্বাচন ও ওয়ান–ইলেভেন প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘ওয়ান–ইলেভেনের সরকার কারচুপি করে আওয়ামী লীগকে ক্ষমতায় এনে গণতন্ত্রের বারোটা বাজিয়ে দিয়েছিল। গণতন্ত্র ফিরে পেতে জনগণকে ২০২৪ সাল পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে—রক্ত দিতে হয়েছে, শহীদ হতে হয়েছে, গণ–অভ্যুত্থান করতে হয়েছে। এখন আমরা ভোটাধিকার ফেরত পেয়েছি, কিন্তু প্রয়োগ করতে পারিনি।’আওয়ামীলীগ সরকার তাখে গোম করেছিল হত্যার উদ্দেশ্য ।কিন্তু আল্লাহর রহমতে সফল হয়নি। আমি আপনাদের কাছে আবার পিরে এসেছি। দল ক্ষমতায় আসলে তিনি এলাকায় উন্নয়ন করে যাবেন ।

খালেদা জিয়ার অসুস্থতা ও আপসহীনতা:
বক্তৃতায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ত্যাগের কথা স্মরণ করে সালাহউদ্দিন আহমদ আবেগঘন বক্তব্য দেন। তিনি বলেন, ‘এ দেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব ও স্বাধীনতার প্রতীক বেগম খালেদা জিয়া। তিনি আজ অসুস্থ এবং ষড়যন্ত্রের শিকার। তাঁর শরীরে স্লো পয়জনিংয়ের মাধ্যমে বিভিন্ন অঙ্গ ক্ষতিগ্রস্ত করা হয়েছে। তাঁকে বিদেশে চিকিৎসায় যেতে দেওয়া হয়নি, দেশেও সুচিকিৎসা পাননি। কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে একাকিত্বে দিন কাটাতে হয়েছে। এত অত্যাচার সত্ত্বেও তিনি দুঃশাসনের সঙ্গে বা শেখ হাসিনার সঙ্গে আপস করেননি।’ তিনি দেশনেত্রীর আশু রোগমুক্তির জন্য উপস্থিত জনতা ও দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।

উন্নয়ন ভাবনা ও মাতারবাড়ি বন্দর:
নিজ এলাকার উন্নয়ন প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘মহেশখালী মাতারবাড়ির গভীর সমুদ্র বন্দরের উদ্যোগ আমরাই নিয়েছিলাম। মহেশখালী বন্দর হলে, চকরিয়া হবে শহর। চট্টগ্রামের বন্দর আমাদের এই বন্দরের তুলনায় অর্ধেক হবে। আমি সেই স্বপ্ন দেখি না, যে স্বপ্ন বাস্তবায়ন করতে পারব না। বিএনপি সরকার গঠন করলে কক্সবাজারের উন্নয়ন অগ্রাধিকারে থাকবে।’

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD