শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

জামালপুর জেলা বিএনপির সভাপতি কে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের পক্ষ থেকে অভিনন্দন

প্রতিবেদকের নাম
  • Update Time : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৭৩ সময় দেখুন
৮৩

বিনা প্রতিদ্বন্দ্বিতায় টানা তৃতীয়বারের জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হওয়ায় ফরিদুল কবির শামীম তালুকদারকে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের পক্ষ থেকে অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক:

জামালপুর জেলা বিএনপির সভাপতি হিসেবে টানা তৃতীয়বারের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সরিষাবাড়ী-১৪০ আসনের জনপ্রিয় নেতা হ্যামিলনের বাঁশিওয়ালা ক্ষ্যাত জনাব মো: ফরিদুল কবির তালুকদার (শামীম)। এ উপলক্ষে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট, সরিষাবাড়ী উপজেলা শাখার পক্ষ থেকে ২৪/০৯/২০২৫ ইং (বুধবার)এক অভিনন্দন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম। সহ-সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: রাশেদুল ইসলাম (রাঙ্গা), মোঃ হুমায়ুন কবির (শ্যামল), মোহাম্মদ আব্দুল বাছেদ, থানা বিএনপির প্রচার সম্পাদক সহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় ফরিদুল কবির শামীম তালুকদারকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মো: রাশেদুল ইসলাম (রাঙ্গা)।
সার্বিক সহযোগিতায় ছিলেন মো: হুমায়ুন কবির (শ্যামল)।
এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের উপদেষ্টা গনি সরকার, প্রচার সম্পাদক মো: হারুনুর রশিদ, শাহরিয়ার রহমান(দপ্তর সম্পাদক), শাহনাজ পারভীন(মহিলা বিষয়ক সম্পাদক)মো:বুলবুল আহমেদ এবং সুজল উদ্দিন প্রমুখ।

অভিনন্দন অনুষ্ঠানে বক্তৃতাকালে ফরিদুল কবির শামীম তালুকদার বলেন—
“গণমাধ্যমকর্মীরা দেশের সাধারণ মানুষের দুঃখ, কষ্ট ও মনের কথা তুলে ধরেন। অবশ্যই সঠিক তথ্য জনগণের সামনে পৌঁছে দেওয়া সাংবাদিকদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। পূর্বে কোনো ভুলভ্রান্তি থাকলেও যাচাই-বাছাই করে সত্য তুলে ধরা জরুরি।”

তিনি আরও বলেন, জনগণের আস্থা ও ভালোবাসাই তার সবচেয়ে বড় শক্তি। বিএনপি ও জনগণের অধিকার আদায়ের আন্দোলনে সাংবাদিকদের গঠনমূলক ভূমিকার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠান শেষে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের পক্ষ থেকে জেলা বিএনপির পুনঃনির্বাচিত সভাপতি ফরিদুল কবির শামীম তালুকদারের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল রাজনৈতিক জীবনের সাফল্য কামনা করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD