শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

হাকিমপুর থানার বিতর্কিত সেই ওসি জাকির হোসেনকে লালমনিরহাট জেলায় বদলি

মাহবুব হোসেন মেজর দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
  • Update Time : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৬ সময় দেখুন
৩১

অবশেষে দিনাজপুরের হাকিমপুর (হিলি) থানার বিতর্কিত, দুর্নীতিবাজ এবং বিভাগীয় মামলায় অভিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকির হোসেনকে বদলি করা হয়েছে। গত সোমবার মধ্যরাতে তিনি হাকিমপুর থানা ছেড়ে চলে যান।

গত রোববার (২৭ সেপ্টেম্বর) রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ (বিপিএম-সেবা) স্বাক্ষরিত এক পত্রে এ বদলির আদেশ দেওয়া হয়।
আদেশে বলা হয়েছে, পুলিশ পরিদর্শক মোঃ জাকির হোসেনকে দিনাজপুর জেলা থেকে লালমনিরহাট জেলায় বদলি করা হয়েছে।

এদিকে, ওসি মোঃ জাকির হোসেনের বিরুদ্ধে ঘুষ-বাণিজ্য, ক্ষমতার অপব্যবহার এবং মিথ্যা মামলা দিয়ে নিরীহ ব্যক্তিদের হয়রানির অভিযোগ ওঠে। এসব অভিযোগ নিয়ে সম্প্রতি বিভিন্ন পত্রিকা, অনলাইন নিউজ পোর্টাল ও টেলিভিশন চ্যানেলে একাধিক সংবাদ প্রকাশিত হয়।

অভিযোগকারীদের দাবি, থানায় সেবা নিতে আসা বিভিন্ন ব্যক্তি ও স্থানীয়দের মধ্যে কয়েকজনকে মামলা ও পুলিশি হয়রানির ভয় দেখানো হয়েছে। সরকারি গাছ অন্যত্র বিক্রির চেষ্টা। পাশাপাশি বিভিন্ন ঘটনায় অর্থ লেনদেনের অভিযোগও ওঠে তার বিরুদ্ধে।

এছাড়া সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও হয়রানির চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করেন স্থানীয় কয়েকজন সাংবাদিক। এ নিয়ে সংশ্লিষ্ট সাংবাদিকরা ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের কাছে লিখিত অভিযোগ ও প্রতিকার চেয়ে আবেদন করেন। যা অভিযোগ গুলোর তদন্ত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার কার্যালয়ে চলমান রয়েছে।

অন্যদিকে, স্থানীয় মোছাঃ দুলালি বেগম সহ কয়েকজন অভিযোগকারীও ওসি মোঃ জাকির হোসেনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে দিনাজপুর পুলিশ সুপারের কার্যালয়ে লিখিত অভিযোগ করেছেন বলে জানা গেছে।

অভিযোগগুলোতে পুলিশি হয়রানি, ক্ষমতার অপব্যবহারসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।

ওসি মোঃ জাকির হোসেনের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের মধ্যেই তাকে দিনাজপুর থেকে লালমনিরহাট জেলায় বদলি করা হয়েছে। তবে বদলির আদেশে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের কোনো কারণ উল্লেখ করা হয়নি।

পুলিশ সহ বিভিন্ন সূত্রে জানা গেছে, ওসি জাকির হোসেনের বিরুদ্ধে ৩ টি বিভাগীয় মামলা চলমান রয়েছে। এরমধ্যে একটি বিভাগীয় মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন বলেও সূত্রগুলো দাবি করেন।

এ বিষয়ে দিনাজপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন জানান, হাকিমপুর থানার ওসি মোঃ জাকির হোসেনকে লালমনিরহাটে বদলি করা হয়েছে। তবে বদলি কারণ সম্পর্কে তিনি কোন মন্তব্য করতে চাননি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD