শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

সৌদিতে প্রবাসীদের ওয়ার্ক পারমিট নবায়নের বিশেষ সুযোগ, বছর শেষে কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ার

প্রতিবেদকের নাম
  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৬৭ সময় দেখুন
৩১

সৌদিতে প্রবাসীদের ওয়ার্ক পারমিট নবায়নের বিশেষ সুযোগ, বছর শেষে কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ার।

মো লুৎফুর রহমান রাকিব
আন্তর্জাতিক প্রতিনিধি

সৌদি আরবে বসবাসরত প্রবাসী কর্মীদের ওয়ার্ক পারমিট (রুখসা আমল) ইস্যু ও নবায়নের ক্ষেত্রে একটি বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশটির কর্তৃপক্ষ।

চলতি ২০২৬ পঞ্জিকা বছরের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করার জন্য প্রবাসী কর্মী ও নিয়োগকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রবাসীদের এই তথ্য নিশ্চিত করেছে।
সৌদি মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, যেসব প্রবাসী কর্মীর ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হওয়ার পর ১২ মাসেরও বেশি সময় অতিবাহিত হয়েছে, তাদের দ্রুত এটি নবায়ন করতে হবে। এছাড়া, যেসব কর্মী সৌদি আরবে নতুন এসেছেন কিংবা কোনো নতুন প্রতিষ্ঠানে স্পন্সরশিপ বা কফিল পরিবর্তন (ট্রান্সফার) হয়েছেন এবং ৬ মাসের বেশি সময় পার হলেও এখনো ওয়ার্ক পারমিট ইস্যু করা হয়নি, তাদের অনুকূলেও দ্রুত এটি ইস্যু করতে হবে।
কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, চলতি ২০২৬ সালের মধ্যেই যোগ্য সকল প্রবাসী কর্মীকে তাদের ওয়ার্ক পারমিট ইস্যু বা নবায়ন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, শ্রম আইন মেনে চলার সংস্কৃতি আরও জোরদার করা, নিয়োগকর্তা ও কর্মীদের মধ্যে পারস্পরিক চুক্তির ভিত্তিতে অধিকার সংরক্ষণ নিশ্চিত করা এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রতিষ্ঠান ও কর্মীদের যাবতীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সৌদি শ্রমবাজারের নিয়মকানুন প্রতিপালনের প্রবণতা আরও উন্নত করার প্রচেষ্টার অংশ হিসেবে এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে অনেক প্রতিষ্ঠান ও কর্মী তাদের ওয়ার্ক পারমিট ইস্যু এবং নবায়নের উদ্যোগ গ্রহণ করায় এই সময়সীমা বৃদ্ধি করা হয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে।
সৌদি মানবসম্পদ মন্ত্রণালয় দেশের সকল প্রতিষ্ঠান ও প্রবাসী কর্মীদের নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পূর্বেই দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জোর আহ্বান জানিয়েছে। অন্যথায়, নির্দিষ্ট সময়ের পর আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে চূড়ান্ত সতর্কবার্তা দেওয়া হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD