June 20, 2026, 6:16 pm
শিরোনাম :
ক্লাসে দুই শিক্ষার্থী মাসে ব্যয় তিন লাখ টাকা কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ৬৪০ পিস ইয়াবাসহ আটক-৫ দ্বিতীয় রাউন্ডের পথে ব্রাজিল, স্কটল্যান্ড ম্যাচেই নির্ধারণ হবে ভাগ্য । রংপুরে নিয়োগ পরীক্ষায় জালিয়াতি ও প্রক্সি চক্রের ৬ জন সদস্য আটক করেছেন মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ রংপুরের তারাগঞ্জে নিখোঁজ ৯ বছরের শিশুর মরদেহ উদ্ধার কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুইজনের কারাদণ্ড রংপুরে মাদক কারবারি শিউলিকে গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও সমাবেশ কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে নিহত-১ নরসিংদীর শিবপুরে সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এর সহকারী প্রধান শিক্ষকের মৃতদেহ উদ্ধার। লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম: ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা

সৈয়দপুরের গর্ব মারুফা পেলেন বিকেএসপি থেকে’লিজেন্ডারি খেলোয়াড় সম্মাননা 

প্রতিবেদকের নাম
  • Update Time : Friday, December 12, 2025
  • 556 সময় দেখুন

সৈয়দপুরের গর্ব মারুফা পেলেন বিকেএসপি থেকে’লিজেন্ডারি খেলোয়াড় সম্মাননা 

জয়নাল আবেদীন হিরো,স্টাফ রিপোর্টারঃ
 বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে ‘লিজেন্ডারি খেলোয়াড়’ হিসেবে বিশেষ সম্মাননা পেয়েছেন দেশের নারী ক্রিকেটের উদীয়মান তারকা ও সৈয়দপুরের কৃতি কন্যা মারুফা আক্তার। তার ধারাবাহিক পারফরম্যান্স, কঠোর পরিশ্রম ও নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা প্রদান করা হয়।

সংবর্ধনা পাওয়ার পর নিজের অনুভূতি প্রকাশ করে ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দেন মারুফা। তিনি লিখেছেন, “আজকের এই সম্মানটা আমার জীবনের এক স্মরণীয় অধ্যায়। বিকেএসপি থেকে লিজেন্ডারি খেলোয়াড় হিসেবে সম্মাননা পাওয়াটা শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়—এই সাফল্যের সাথে জড়িয়ে আছে অনেক মানুষের ভালোবাসা, পরিশ্রম আর ত্যাগ।

তিনি বিকেএসপি কর্তৃপক্ষ, ডিজি স্যার, প্রতিদিন পাশে থাকা ট্রেনিং স্যার ও কোচিং স্টাফ, সকল শিক্ষক-শিক্ষিকা এবং মাঠের বাইরে নিঃশব্দে কাজ করা যারা রয়েছেন—সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মারুফা আরও লিখেন, এই সম্মান আমাকে মনে করিয়ে দিয়েছে—পরিশ্রম কখনো ব্যর্থ হয় না, শুধু সঠিক সময়ে তার মূল্য পাওয়া যায়।

আগামী দিনে আরও বড় মঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, “ইনশাআল্লাহ সামনে আরও বড় মঞ্চে, বাংলাদেশের জার্সি গায়ে দেশকে প্রাডো করার সুযোগ যেন আসে। প্রার্থনা রাখবেন ৷

মারুফার এ অর্জনে তার ভক্ত, কোচিং স্টাফ ও ক্রিকেটপ্রেমীরা অভিনন্দন জানিয়েছেন ৷

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD