April 19, 2026, 10:54 am
শিরোনাম :
প্রশাসনের ধরাছোঁয়ার বাইরে সাবেক চেয়ারম্যান খালেদুজ্জামান জুবেরী কুমিল্লা শিক্ষা বোর্ড উদ্যোগে আন্ত:কলেজ ভলিবল প্রতিযোগিতা উদ্বোধন কুলিয়ারচরে মা’য়ের মামলায় ওয়ারেন্টভূক্ত আসামি সদ্য হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহনকারী পুকাই চন্দ্র বর্মণ গ্রেফতার কিশোরগঞ্জে খেলাকে কেন্দ্র করে টানা দুদিন ধরে সংঘর্ষ,ওসিসহ আহত-২০ প্রাইভেটকার থেকে ৯৬ বোতল বিদেশি মদ জব্দ; টোলপ্লাজা এলাকায় ১,৬০৫ পিস ইয়াবাসহ নারী আটক টাংগাইলের ধনবাড়ীতে গাঁজার গাছসহ নারী গ্রেপ্তার; স্বামী পলাতক অপারেশন ম্যানগ্রোভ শীল্ড: অস্ত্রসহ ডাকাত আটকসহ জেলে উদ্ধার অনেক উপকারী ফল তেতুল কিশোরগঞ্জে ২য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,থানায় মামলা দায়ের সুন্দরবনে ড্রোনের সহায়তায় অভিযান: বিষ দিয়ে মাছ শিকার পণ্ড, নৌকা ও বিষ জব্দ

সরিষাবাড়ী উপজেলায় বিএনপির উদ্যোগে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস।

প্রতিবেদকের নাম
  • Update Time : Wednesday, August 6, 2025
  • 573 সময় দেখুন

সরিষাবাড়ী উপজেলায় বিএনপির উদ্যোগে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস।

নিজস্ব প্রতিবেদক:

জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায় বিএনপির উদ্যোগে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে এক বর্ণাঢ্য বিজয় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) বেলা ১১:৩০ মিনিটের দিকে পৌরসভা চত্বর থেকে এই বিজয় মিছিল শুরু হয়। জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে বাউসি পপুলার চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম। উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম পিন্টুর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি এ কে এম ফয়জুল কবির তালুকদার শাহীন এবং জেলা বিএনপির জলবায়ু বিষয়ক সম্পাদক আব্দুল আউয়াল।

সমাবেশে বক্তারা বলেন, দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপিকে নিয়ে অতীতে যেমন নানা ষড়যন্ত্র হয়েছে, বর্তমানেও তেমনই ষড়যন্ত্র চলছে। তবে এসব ষড়যন্ত্রকারীরা কখনোই সফল হতে পারেনি এবং ভবিষ্যতেও সফল হতে পারবে না। সমাবেশ থেকে বক্তারা দ্রুত একটি নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD