শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু

সরিষাবাড়ীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান।

প্রতিবেদকের নাম
  • Update Time : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ৯০১ সময় দেখুন
৭৩

সরিষাবাড়ীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান।

নিজস্ব প্রতিবেদক:

জামালপুর, ৭ আগস্ট ২০২৫ —সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য পুনরায় বৃত্তি পরীক্ষা চালু করায় সরকারকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন এবং এ বিষয়ে কিন্ডারগার্টেন (কেজি) স্কুল শিক্ষকদের উদ্ধতপূর্ণ আচরণ ও অন্যায় আবদারের প্রতিবাদে জামালপুরের সরিষাবাড়ীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।

(৭ আগস্ট) বিকেল ৪টায় সরিষাবাড়ী উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, সরিষাবাড়ী উপজেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, “সরকারি সিদ্ধান্ত অনুযায়ী পুনরায় বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতা ও মেধা যাচাইয়ের সুযোগ তৈরি হবে। এটি একটি সময়োপযোগী ও শিক্ষাবান্ধব সিদ্ধান্ত। অথচ কিছু কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক এ সিদ্ধান্তের বিরোধিতা করে সরকারকে বিব্রত করার চেষ্টা করছে এবং আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের প্রতি অবমাননাকর ও উদ্যক্তপূর্ণ আচরণ প্রদর্শন করছে — যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”

বক্তারা আরও বলেন, “সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা দেশের শিক্ষা উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। অন্যায় ও অযৌক্তিক দাবিতে বাধা সৃষ্টি করার চেষ্টা গ্রহণযোগ্য নয়।”

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মো:মহোছেন উদ্দিন (ইউএনও)এবং শিক্ষা অফিসার বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হবে বলে জানিয়েছেন।

মানববন্ধনে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগন অংশগ্রহণ করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD