শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

সরিষাবাড়িতে ঝিনাই-বৈরান সাহিত্য পরিষদ’-এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী ও গুণীজনদের সংবর্ধনা

জামালপুর প্রতিনিধি।।
  • Update Time : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ৩৯ সময় দেখুন
৫৪

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা অডিটোরিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ‘ঝিনাই-বৈরান সাহিত্য পরিষদ’-এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী ও গুণীজনদের সংবর্ধনা। শিল্প, সাহিত্য,সংস্কৃতি ও সৃষ্টিশীলতার চর্চাকে বেগবান করার লক্ষ্যে শুক্রবার (৩১ জুলাই) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই জাঁকজমকপূর্ণ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন অনুষ্ঠিত হয়।

​ঝিনাই-বৈরান সাহিত্য পরিষদের সভাপতি,বিশিষ্ট কবি ও সাবেক প্রধান শিক্ষক মো.আব্দুর রাজ্জাক ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৪১ জামালপুর-০৪ আসনের মাননীয় সংসদ সদস্য মো.ফরিদুল কবীর তালুকদার। অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র এ কে এম ফয়জুল কবীর তালুকদার শাহীন।

অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড.মুহাম্মদ আসাদুজ্জামান।অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করেন সরিষাবাড়ীর উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা।

​এবারের মূলত সাহিত্য ও সংস্কৃতির এক মহা-মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে অবদান রাখা স্বীকৃত ব্যক্তিবর্গসহ বিভিন্ন ক্যাটাগরিতে গুণীজনদের বিশেষ সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলা একাডেমি পদক প্রাপ্ত কবি, নাট্যকার ও সংগঠক ফরিদ আহমেদ দুলাল,পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পরিপরিচা ড. অশোক বিশ্বাস,
​উচ্চমাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট,ময়মনসিংহ এর পরিচালক প্রফেসর মোঃ এনামুল হক তালুকদার,সরিষাবাড়ী থানা অফিসার ইনচার্জৎ মোহাম্মদ ইকবাল হোসেন, জাতীয় পদক-২০১৩ প্রাপ্ত শিক্ষা গবেষক ও সমাজকর্মী মোঃ আবুল হোসেন সরকার প্রমুখ।

এছাড়াও সরিষাবাড়ী ও ধনবাড়ী উপজেলার (আংশিক) সেরা বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষক ও ৭ম-১০ম শ্রেণির কৃতি শিক্ষার্থীবৃন্দ,খ্যাতিমান কবি,লেখক,সাংবাদিক,চিকিৎসক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।

​সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত চমৎকার ও প্রাণবন্তভাবে যৌথ উপস্থাপনা করেন ঝিনাই-বৈরান সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মো.রাজিবুর রহমান, সরিষাবাড়ী কলেজের প্রভাষক বিউটি পারভীন এবং গোপালপুর সরকারি কলেজের প্রভাষক জাহানারা কুলসুম।

​আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়,বরাবরের মতোই ভিন্নতা ও নতুনত্ব নিয়ে ঝিনাই-বৈরান সাহিত্য পরিষদ সমাজ ও সংস্কৃতির বিকাশে তাদের এই সৃষ্টিশীল পথচলা আগামীতেও অব্যাহত রাখবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD