শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

সরিষাবাড়িতে কৃষকের জমির ধান কেটে নিয়ে যাচ্ছে প্রতিপক্ষ।

প্রতিবেদকের নাম
  • Update Time : রবিবার, ১১ মে, ২০২৫
  • ৮৭৭ সময় দেখুন
৪৬

সরিষাবাড়ীতে কৃষকের জমির ধান কেটে নিয়ে যাচ্ছে প্রতিপক্ষ।

স্টাফ রিপোর্টার (জামালপুর):
জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার মাহাদান ইউনিয়নের বিলবালিয়া গ্রামে অদ্য ১১/৫/২০২৫ ইং(রোববার)বিরোধপূর্ণ জমিতে রো্পিত অর্ধ পাকা ধান কর্তন করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাস্থলে গিয়ে জানা যায় যে,একই গ্রামের মৃত সৈয়ম আলীর ছেলে আলহাজ উদ্দিন মাস্টার পৈত্রিক সূত্রে প্রাপ্ত ভোগ দখলকৃত সম্পত্তি রফিকুল ইসলাম(কালু) মিয়ার ছেলে জীবন মিয়া এবং রিপন মিয়ার নিকট ১৪ শতাংশ ভূমি বিক্রয় করেন। ক্রয় কৃত জমিতে জীবন মিয়া এবং রিপন মিয়া ধান রোপন করেন।ধান কাটা কে কেন্দ্র করে আলহাজ উদ্দিন মাস্টারের ভাই আবুল মিয়া, আলম মিয়া, এবং সেনা সদস্য ফরিদ মিয়া ও নুরুল মাস্টারের সাথে বাগ বিতান্ড হয়।সেনা সদস্য ফরিদ মিয়া অটোগাড়িতে করে ধান নিয়ে যান। ফরিদুল ইসলাম এবং আবুল হোসেন পক্ষের দাবি আলহাজ্ব মাস্টারের ভূমি অন্য পার্শ্বে। এতে ভুক্তভোগীর পিতা রফিকুল ইসলাম (কালু মিয়া)দুঃখ ও ক্ষোভ প্রকাশ করে বলেন আমরা থানায় অভিযোগ করব।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) চাঁদ নিয়ে বলেন,জমিটির ভাগ বাটোয়ারা নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। তবে এই ঘটনার অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD