শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

সরকার পার্বত্যবাসীর জন্য খুবই আন্তরিক: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরী

বান্দরবান প্রতিনিধি।।
  • Update Time : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৫ সময় দেখুন
৫৭

বান্দরবানে ব্রিজ-সড়ক উদ্বোধন, উন্নয়নের ধারা অব্যাহত থাকবে: পার্বত্য মন্ত্রী,
বান্দরবানে কোটি টাকা ব্যয়ে নির্মিত ব্রিজ ও আরসিসি সড়ক উদ্বোধন করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরী বলেছেন, বর্তমান সরকার পার্বত্য এলাকাবাসীর জন্য খুবই আন্তরিক। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ সবকিছু প্রধানমন্ত্রীর নখদর্পণে রয়েছে। উন্নয়নের ধারা আগামীতেও অব্যাহত থাকবে।

আজ বুধবার ১৬ সেপ্টেম্বর বিকেলে বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নে আয়োজিত অনুষ্ঠানে প্রকল্পগুলোর ফলক উন্মোচন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও ৩০০ নং আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী।

জানা গেছে, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ১ কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে কুহালং ইউনিয়নের ক্রাউ আমতলী পাড়া সেতু এবং ডলুপাড়া আরসিসি সড়ক নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরী বলেন,
বর্তমান সরকার পার্বত্য এলাকার মানুষের সার্বিক উন্নয়নে অত্যন্ত আন্তরিক। শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ অবকাঠামোসহ প্রতিটি ক্ষেত্রের অগ্রগতি প্রধানমন্ত্রীর সরাসরি নজরদারিতে রয়েছে। পাহাড়ি অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নের এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান, মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা, ভাইস চেয়ারম্যান শেখ ছালেহ্ আহাম্মদ, অতিরিক্ত জেলা প্রশাসক সজীব কান্তি রুদ্র, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফা সুলতানা খান হীরামনি, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো. ইয়াছির আরাফাত এবং প্রশাসনের বিভিন্ন দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD