শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

শরণখোলা বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী শহীদুল আলম লিটনের মতবিনিময় সভা

মোঃ কামরুল ইসলাম টিটু বাগেরহাট শরনখোলা প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬২ সময় দেখুন
৬৮

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাটের শরণখোলায় সাউথখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী শহিদুল আলম লিটন স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন। রবিবার(২০ শে সেপ্টেম্বর) বিকাল ৪ টায় উপজেলার সাউথখালী ইউনিয়নের দক্ষিণ সাউথ খালি ৬ নং ওয়ার্ডের সাউথখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সাউথখালী ইউনিয়ন বিএনপি’র সকল অঙ্গ সংগঠনের-সভাপতি ও সাধারণ সম্পাদক
বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।
এ সময় শহিদুল আলম লিটন বলেন, আমার বাবা মরহুম শায়সের আলী হাওলাদার দীর্ঘদিন চেয়ারম্যান হিসেবে আপনাদের পাশে ছিলেন। পরবর্তীতে বিএনপি থেকে যারাই এই ইউনিয়নের চেয়ারম্যান হয়েছে তারা সবাই শায়সের আলী হাওলাদার এর শুভাকাঙ্ক্ষীদের ভোটে নির্বাচিত হলেও নির্বাচনের পরে তারা তা ভুলে গেছে। কিন্তু সেই সুযোগ আর নয়। মরহুম শায়সের আলী হাওলাদার সন্তান হিসেবে বিগত দিনগুলোতে আপনাদের পাশে ছিলাম আর ভবিষ্যতেও থাকব।
উল্লেখ্য, শহিদুল আলম লিটন সাউথখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও শরণখোলা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম শায়সের আলী হাওলাদারের সুযোগ্য সন্তান এবং সাউথখালী ইউনিয়ন বিএনপির বর্তমান সভাপতি। উক্ত সভায় সভাপতিত্ব করেন
৬ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ আবু হানিফ ফকির।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD