শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

লাখাইয়ে মুক্তিযোদ্ধা জিয়া কলেজ রোডের বেহাল দশা: চরম দুর্ভোগে শিক্ষার্থী ও এলাকাবাসী ​

বিএম তারেক, হবিগঞ্জ প্রতিনিধি।।
  • Update Time : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৪ সময় দেখুন
৪২

হবিগঞ্জ লাখাই আঞ্চলিক মহাসড়কে লাখাই উপজেলার বামৈ অবস্হিত লাখাই মুক্তিযোদ্ধা জিয়া সরকারি ডিগ্রি কলেজে যাতায়াতের একমাত্র রাস্তাটির বেহাল দশার কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষক, শিক্ষার্থীসহ স্থানীয় সাধারণ মানুষদের ।
রাস্তাটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। দেখা গেছে জমি থেকে মাটি বিক্রির অসংখ্য ট্রাক্টরের চলাচলের কারণে গুরুত্বপূর্ণ এই সড়কটিতে কোন প্রকার যানবাহন চলাচল করতে পাচ্ছে না বৃষ্টি হলে রাস্তায় কাদা পানি লেগে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।
​স্থানীয় সূত্রে জানা যায়, বামৈ রোড থেকে কলেজ পর্যন্ত সংযোগকারী এই সড়কটির ওপর দিয়ে প্রতিদিন শত শত শিক্ষার্থী ও পথচারী চলাচল করেন। কিন্তু দীর্ঘদিন সংস্কারের অভাবে এবং মাটিবাহী ট্রাক্টরের অবাধ বিচরণে সড়কজুড়ে বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই রাস্তাটি জুড়ে হাঁটুসমান কাদা জমে যায়, যা চলাচলের ক্ষেত্রে মরণফাঁদে পরিণত হয়। এর ফলে প্রায় প্রতিদিনই শিক্ষার্থীরা দুর্ঘটনার শিকার হচ্ছেন। সময়মতো ক্লাসে পৌঁছাতে না পেরে বিঘ্নিত হচ্ছে তাদের স্বাভাবিক পড়াশোনাও।

​এ বিষয়ে লাখাই মুক্তিযোদ্ধা সরকারি ডিগ্রি কলেজের সম্মানিত অধ্যাপক মোহাম্মদ হামজা মাহমুদ গভীর উদ্বেগ প্রকাশ করে জানান, মাঠ থেকে মাটি বহনকারী ট্রাক্টরের অবাধ ও অনিয়ন্ত্রিত চলাচলই এই রাস্তাটি ধ্বংস হয়ে যাওয়ার মূল কারণ। বর্ষার মৌসুমে ট্রাক্টরের ভারী চাকার পিষ্টে রাস্তায় হাঁটুসমান কাদা ও গর্তের সৃষ্টি হয়। আবার শুষ্ক মৌসুমে ট্রাক্টর চলাচলের ঘর্ষণে অবশিষ্ট পাকা রাস্তাও পুরোপুরি নষ্ট হয়ে যায় এবং রাস্তায় জমে থাকা মাটি শুকিয়ে প্রচুর ধুলা ও বালির সৃষ্টি হয়, যা চলাচলের পরিবেশকে চরম বিষিয়ে তোলে। এর দ্রুত প্রতিকার না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।

​এদিকে, জনগুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত সংস্কার ও মেরামতের দাবিতে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন শিক্ষার্থীরা। স্থানীয়দের এই ক্ষোভ ও দাবির বিষয়ে বামৈ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আজাদ হোসেন ফুরুখের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে। খুব শীঘ্রই রাস্তাটির সংস্কার কাজ শুরু হবে বলে জানান তিনি।

​সংকট নিরসনে ইতিমধ্যে স্থানীয় জনপ্রতিনিধিদের পক্ষ থেকে লাখাই উপজেলা প্রকৌশলী অফিসসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে যোগাযোগ করা হয়েছে। পাশাপাশি, এলাকার সাধারণ মানুষের ভোগান্তি দূর করতে বিষয়টি জাতীয় সংসদ এর হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ মহোদয়ের সু দৃষ্টি কামনা করছে এলাকা বাসী।
​

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD