শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী

মো.মাসুদ রানা, খাগড়াছড়ি প্রতিনিধি:
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৬ সময় দেখুন
৬৩

গুইমারার রামসু বাজারে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় স্বজনহারা পরিবারের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে সেনাবাহিনী।

বৃহস্প্রতিবার বিকেলে গুইমারা রিজিয়নের অন্তর্গত সিন্দুকছড়ি জোনের উদ্যোগে রামসু বাজারে অগ্নিকান্ডের স্বজনহারা পরিবারকে মানবিক সহায়তা প্রদান করা হয়। অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যুবরণকারীদের পরিবারের স্থায়ী জীবিকার সংস্থান নিশ্চিত করতে সেনাবাহিনী বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।
​
সহায়তার অংশ হিসেবে নিহতদের পরিবারের সদস্য টুনি মারমাকে শহীদ লেফটেন্যান্ট মুশফিক বিদ্যালয়ের শিক্ষিকা এবং উক্যক্ষচিং মারমাকে গুইমারা সেনা হাসপাতালে ও ক্ষতিগ্রস্থ বেকার যুবকদের বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরীর সুযোগ করে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

উক্ত কর্ম-সংস্থানের এই ব্যবস্থা তাদের পরিবারের চরম দুর্দিনে আলোর দিশা এবং আর্থিক স্বস্তি এনে দেবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।

নিহতদের স্বজনরা জানান, প্রিয় জনকে হারানোর মর্মান্তিক বেদনার মাঝেও বাংলাদেশ সেনাবাহিনীর কর্মসংস্থানের সুযোগ তাদের ঘুরে দাঁড়াতে সাহস জোগাবে।

এই বিষয়ে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, ক্ষতিগ্রস্ত সকল মানুষের পাশে থেকে উন্নয়নমূল কর্মকাণ্ড করে যাবে বাংলাদেশ সেনাবাহিনী।

এ ধরণের সামাজিক ও মানবিক পদক্ষেপে স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD