শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

রামগড়ে সীরাত কন্ফারেন্স ও কুইজ প্রতিযোগীতা অনু্ষ্ঠিত

মোঃ মাসুদ রানা, খাগড়াছড়ি প্রতিনিধি:
  • Update Time : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৫ সময় দেখুন
৪১

বাংলাদেশ খেলাফত মজলিস খাগড়াছড়ির রামগড় উপজেলা ও সহযোগী সংগঠনের আয়োজনে সীরাত কন্ফারেন্স ও কুইজ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার দুপুর থেকে রাত পর্যন্ত রামগড় শিল্পী কমিউনিটি সেন্টারে উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মোশারফ হোসেনের চৌধুরীর সভাপতিত্বে এই কন্ফারেন্স অনুষ্ঠিত হয়।

উপজেলা যুব মজলিসের সাবেক সভাপতি মুফতি ইউনুসের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, লেখক ও গবেষক আল্লামা আব্দুল বাসেত খাঁন সিরাজী ( ঢাকা)।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বাবুনগর মাদ্রাসার মুহাদ্দিস মুফতি মীর হোসাইন, বাংলাদেশ খেলাফত মজলিস চট্রগ্রাম মহানগরের সাধারন সম্পাদক মাওলানা রিদওয়ানুল ওয়াহিদ, চট্রগ্রাম উত্তর জেলা সাধারন সম্পাদক মাওলানা ওজাইর আহমেদ হামিদি, খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মাওলানা আনোয়ার হোসেন মিয়াজি, সাধারণ সম্পাদক মাওলানা আখতারুজ্জামান ফারুকী, রামগড় পৌর বিএনপির সহ-সভাপতি মো. মহিউদ্দিন হারুন, উপজেলা জামায়াতে ইসলামের আমীর ফয়জুর রহমান, উপজেলা এনসিপির প্রধান সম্ন্বয়ক হারুনুর রশিদ।

এছাড়াও ব্যক্তব্য রাখেন কালাড়েবা ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা আবুল খায়ের, রামগড় কোর্ট জামে মসজিদের খতিব মাওলানা আকতার হোসেন জিহাদী, ফেনীরকুল নুরুল কোরআন ইসলামি একাডেমির মুহতামিম মাওলানা দেলোয়ার হোসেন প্রমুখ।

কন্ফারেন্সের শুরুতে মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, এতে প্রায় তিনশ শিক্ষার্থী অংশগ্রহণ করেন এবং প্রতিযোগিতায় বিজয়ী প্রথম বিশ জনের মাঝে পুরষ্কার বিতরন করা হয়।
কন্ফারেন্স শেষে দেশ ও জাতির জন্য বিশেষ মোনাজাত করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD