শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

রামগড়ে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালী ও আলোচনাসভা

.মাসুদ রানা, খাগড়াছড়ি প্রতিনিধি:
  • Update Time : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৬ সময় দেখুন
৮৩

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে র‍্যালী, আলোচনাসভা ও কেক কাটার মধ্যে দিয়ে খাগড়াছড়ির রামগড় উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের অংশগ্রহণে উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১লা সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী শুরু হয়ে প্রধান সড়ক পদক্ষীণ করে র‍্যালীটি রামগড় শিল্পী কমিউনিটি সেন্টারের সামনে এসে শেষ হয়।

র‍্যালী শেষে উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে আলোচন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপি’র সহ-সভাপতি হাফেজ আহম্মেদ ভূঁইয়া।

পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ইলিয়াস হোসেনের সঞ্চালনায় পৌর বিএনপি’র সভাপতি মো.বাহার উদ্দিন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ ভুঁইয়া, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক শেফায়েত উল্লাহ্, পৌর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মো. সুজায়েত আলী সুজা, উপজেলা বিএনপি’র যুগ্ম -সম্পাদক মো.ইলিয়াস হোসেন, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদশা, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন শামীম সহ জেলা ও উপজেলা এবং পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

আলোচনা সভায় উপজেলা বিএনপি’র সভাপতি বলেন, ১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর বিকাল ৫টায় রমনা রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনে বিএনপি’র প্রতিষ্ঠাতা তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলটির আনুষ্ঠানিক যাত্রা ঘোষণা করেন। তাঁরই ধারাবাহিকতায় সারাদেশের ন্যায় রামগড় উপজেলা ও পৌর বিএনপি পরিবার দিনব্যাপী নানা আয়োজনে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

সভা শেষে নেতাকর্মীদের নিয়ে উৎসব মূখর পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD