শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

রামগড়ে এমপি ওয়াদুদ ভূঁইয়ার রামগড় সফর, উন্নয়ন প্রকল্পগুলো পরিদর্শন

মো.মাসুদ রানা, খাগড়াছড়ি প্রতিনিধি:
  • Update Time : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৫ সময় দেখুন
৩০

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও খাগড়াছড়ি ২৯৮ নং আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া এমপি সরকারি ও দলীয় সফরে রামগড়ে এসে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন।

গতকাল শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে রামগড় সদর ইউনিয়নের নূরপুর এলাকায় (তৈচালাপাড়া সংলগ্ন) পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্মিত আবাসিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবন পরিদর্শন করেন এমপি ওয়াদুদ ভুঁইয়া সহ পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল অনুপ কুমার চাকমা, এনডিসি, পিএসসি।

এ সময় তারা ভবনটির বর্তমান অবস্থা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের কাছ থেকে বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।

পরে মাষ্টারপাড়ায় অবস্থিত রামগড় কেন্দ্রীয় কবরস্থান সংলগ্ন অসমাপ্ত টাউন হল ভবন ও রামগড় লেক পরিদর্শন করেন। এসব স্থাপনা ও উন্নয়ন কার্যক্রমের বর্তমান অবস্থা সম্পর্কে তিনি অবহিত হন।

এতে আরো উপস্থিত ছিলেন পার্বত্য উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান সহ সরকারি সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সাংবাদিকবৃন্দ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD