April 17, 2026, 5:17 am
শিরোনাম :
সুন্দরবনে ড্রোনের সহায়তায় অভিযান: বিষ দিয়ে মাছ শিকার পণ্ড, নৌকা ও বিষ জব্দ কানাডার মুলধারার রাজনীতিতে বাঙালী বংশোদ্ভূত মৌলভীবাজারের ডলি বেগম অধ্যক্ষের অবহেলায় ৩৯ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা অনিশ্চিত গাঁজা সেবন ও বহনের অপরাধে নীলফামারী কোর্টের মুহুরী আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড কুমিল্লায় অটোরিকশা-কাভার্ডভ্যান সংঘর্ষে মা-ছেলের মৃত্যু কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে চাল বোঝাই ট্রাক খাদে পড়ে নিহত-৭ আহত-৬ রশিদপুর উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য বর্ষবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দুর্ভোগের চরম সীমায় তিন ইউনিয়নের মানুষ। সুন্দরবন ও উপকুলীয় এলাকায় কোস্টগার্ডের সাঁড়াশি অভিযান ইসলামপুর পৌরসভায় উন্নয়ন ব্যয় নিয়ে বিভ্রান্তি: সংবাদপত্রের প্রতিবেদনের বিপরীতে দাপ্তরিক হিসাবের চিত্র

রাবিতে জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে শোভাযাত্রা

প্রতিবেদকের নাম
  • Update Time : Monday, July 14, 2025
  • 503 সময় দেখুন

রাবিতে জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে শোভাযাত্রা

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

রাবিতে জুলাই গণ অভ্যুত্থানের স্মরণে শোভাযাত্রা হয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নারী অগ্রযাত্রা ও জুলাই গণঅভ্যুত্থান স্মরণে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে সোমবার (১৪ জুলাই ২০২৫) সকালে এ আয়োজন করা হয়।

সকাল ১০টা ১০ মিনিটে প্রশাসন ভবনের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে সিনেট ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে সিনেট ভবনে শুরু হয় আলোচনা সভা, যেখানে প্রায় ৪০০–৫০০ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী অংশ নেন।রাজশাহী বিভাগের ফুড ব্লগ

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সালেহ্ হাসান নকীব। আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোহাম্মদ মাঈন উদ্দিন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর ড. মোঃ ফরিদ উদ্দিন খান, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ ইফতিখারুল আলম মাসউদ।

সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে নারীদের সাহসী ও অগ্রণী ভূমিকা বাংলাদেশের স্বাধীনতা ও গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে অনন্য উদাহরণ। তারা বলেন, আজকের বাংলাদেশেও নারীরা শিক্ষা, প্রশাসন, অর্থনীতি, রাজনীতি ও সমাজের নানা ক্ষেত্রে অসাধারণ সাফল্য দেখাচ্ছেন, যা দেশের অগ্রগতিকে ত্বরান্বিত করছে। বক্তারা আরও জানান, নারী ক্ষমতায়ন ও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় রাজশাহী বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ অবদান রাখতে দৃঢ় প্রতিজ্ঞ।রাজশাহী বিভাগের ফুড ব্লগ

আলোচনা শেষে বক্তারা নারীর প্রতি শ্রদ্ধা ও সমতার চেতনা সমাজে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। ভবিষ্যতেও নারীরা অগ্রণী ভুমিকা পালন করবে ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD