April 17, 2026, 6:51 am
শিরোনাম :
সুন্দরবনে ড্রোনের সহায়তায় অভিযান: বিষ দিয়ে মাছ শিকার পণ্ড, নৌকা ও বিষ জব্দ কানাডার মুলধারার রাজনীতিতে বাঙালী বংশোদ্ভূত মৌলভীবাজারের ডলি বেগম অধ্যক্ষের অবহেলায় ৩৯ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা অনিশ্চিত গাঁজা সেবন ও বহনের অপরাধে নীলফামারী কোর্টের মুহুরী আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড কুমিল্লায় অটোরিকশা-কাভার্ডভ্যান সংঘর্ষে মা-ছেলের মৃত্যু কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে চাল বোঝাই ট্রাক খাদে পড়ে নিহত-৭ আহত-৬ রশিদপুর উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য বর্ষবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দুর্ভোগের চরম সীমায় তিন ইউনিয়নের মানুষ। সুন্দরবন ও উপকুলীয় এলাকায় কোস্টগার্ডের সাঁড়াশি অভিযান ইসলামপুর পৌরসভায় উন্নয়ন ব্যয় নিয়ে বিভ্রান্তি: সংবাদপত্রের প্রতিবেদনের বিপরীতে দাপ্তরিক হিসাবের চিত্র

রাজশাহীর পবায় বিনামূল্যে গাছের চাড়া বিতরণ।

প্রতিবেদকের নাম
  • Update Time : Saturday, July 19, 2025
  • 227 সময় দেখুন

রাজশাহীর পবায় বিনামূল্যে গাছের চাড়া বিতরণ

মো:গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহীর পবা উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরের মৌসুমে ফসল উৎপাদন বাড়াতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার ও ফলদ চারা বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এই বিতরণ কার্যক্রমের আয়োজন করে উপজেলা কৃষি অফিস।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত আমান আজিজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন। তিনি বলেন, “সরকার কৃষির উন্নয়নে সবসময় আন্তরিকভাবে কাজ করছে। প্রান্তিক কৃষকদের সহায়তা করে উৎপাদন বাড়ানোই এই প্রণোদনার লক্ষ্য।

কর্মসূচির আওতায় উপজেলার ১হাজার ৬০০জন কৃষককে ৫কেজি করে রোপা আমন ধানের বীজ, ১০কেজি ডিএপি ও ১০কেজি এমওপি সার প্রদান করা হয়। পাশাপাশি হাইব্রিড মরিচ ও শাকসবজির চাষে আগ্রহী কয়েকশ কৃষককে প্রয়োজনীয় বীজ, সার ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়। এছাড়াও পরিবেশ রক্ষার লক্ষ্যে আম, নারিকেল ও তালের চারা বিতরণ করা হয়।

প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এম. এ. মান্নান। তিনি বলেন, “পবার কৃষকদের হাতে সময়মতো মানসম্মত বীজ ও সার পৌঁছে দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য। এবারের প্রণোদনায় ধান ও পেঁয়াজের মতো অর্থকরী ফসলের পাশাপাশি ফলদ ও বনজ চারা অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে শুধু উৎপাদন বাড়বে না, পরিবেশ সংরক্ষিত থাকবে এবং পারিবারিক পুষ্টির চাহিদাও পূরণ হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- উপজেলা প্রকৌশলী মো. মকবুল হোসেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. সুব্রত কুমার সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবু বাশির, শিক্ষা অফিসার জোবায়দা রওশন জাহান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ওয়ালী উল্লাহ মোল্লাহসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, উপকারভোগী কৃষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার লোকজন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD