April 17, 2026, 8:19 am
শিরোনাম :
সুন্দরবনে ড্রোনের সহায়তায় অভিযান: বিষ দিয়ে মাছ শিকার পণ্ড, নৌকা ও বিষ জব্দ কানাডার মুলধারার রাজনীতিতে বাঙালী বংশোদ্ভূত মৌলভীবাজারের ডলি বেগম অধ্যক্ষের অবহেলায় ৩৯ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা অনিশ্চিত গাঁজা সেবন ও বহনের অপরাধে নীলফামারী কোর্টের মুহুরী আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড কুমিল্লায় অটোরিকশা-কাভার্ডভ্যান সংঘর্ষে মা-ছেলের মৃত্যু কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে চাল বোঝাই ট্রাক খাদে পড়ে নিহত-৭ আহত-৬ রশিদপুর উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য বর্ষবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দুর্ভোগের চরম সীমায় তিন ইউনিয়নের মানুষ। সুন্দরবন ও উপকুলীয় এলাকায় কোস্টগার্ডের সাঁড়াশি অভিযান ইসলামপুর পৌরসভায় উন্নয়ন ব্যয় নিয়ে বিভ্রান্তি: সংবাদপত্রের প্রতিবেদনের বিপরীতে দাপ্তরিক হিসাবের চিত্র

রাজশাহীতে ভ্যানচালক’কে গাছে বেঁধে নির্যাতন

প্রতিবেদকের নাম
  • Update Time : Thursday, July 24, 2025
  • 565 সময় দেখুন

রাজশাহীতে ভ্যানচালক’কে গাছে বেঁধে নির্যাতন

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহীর বাগমারা’য় উপজেলায় মাছ চুরির অভিযোগে মুজিবুর রহমান (৫৬) নামে এক ভ্যানচালককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে।
বুধবার (২৩ জুলাই) সকালে উপজেলার হাটমাধনগর এলাকায় এই ঘটনা ঘটে। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।
মুজিবুর রহমান উপজেলার নরদাশ ইউনিয়নের বাসুদেবপাড়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় ভ্যানচালক।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে মুজিবুর হাটগাঙ্গোপাড়া এলাকার আড়তে মাছ বিক্রি শেষে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে হাটমাধনগর এলাকায় পৌঁছালে স্থানীয় কয়েকজন তাঁর গতিরোধ করে। তাঁরা অভিযোগ তোলেন, মুজিবুর তাঁদের বিল থেকে মাছ চুরি করে বিক্রি করছেন। এরপর তাঁকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয়।

সকাল ১০টার দিকে স্থানীয়রা ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা গিয়ে মুজিবুরকে উদ্ধার করে।
মুজিবুরের স্বজনদের দাবি, উপজেলার জোঁকাবিল ঘিরে দীর্ঘদিন ধরে হাটমাধনগর ও বাসুদেবপাড়া গ্রামের মধ্যে বিরোধ চলছে। বিলের মালিকানা ও মাছ চাষ নিয়ে আগে একবার খুনের ঘটনাও ঘটেছে। তারা অভিযোগ করেন,সেই বিরোধের ধারাবাহিকতায় মিথ্যা অপবাদ দিয়ে মুজিবুরকে নির্যাতন করেছেন আবুল কালাম, আফসার আলী, পিয়ার বকস, নাদের আলী’সহ কয়েকজন।
অন্যদিকে অভিযুক্ত আবুল কালাম বলেন, ‘মুজিবুর ও তাঁর ভাই এবাদুর দীর্ঘদিন ধরে আমাদের বিলের মাছ চুরি করে বাজারে বিক্রি করছেন। কয়েকবার হাতেনাতে ধরার পরও তাঁরা সংশোধন হননি। কয়েকদিন আগে তাঁরা বিলের মুখের একটি জলকপাট খুলে মাছ বের করে দেন।
ঘটনার বিষয়ে হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিদ্দিকুর রহমান বলেন,৯৯৯-এ ফোন পেয়ে আমরা সেখানে যাই। তখন মুজিবুর বাঁধা অবস্থায় ছিল না, তবে তাঁকে হেফাজতে নেওয়া হয়েছে। বিলের মাছচাষিদের পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে মৌখিক অভিযোগ এসেছে। লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD