শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

রাজশাহীতে জামায়াতে ইসলামীর রোকন সমাবেশ।

প্রতিবেদকের নাম
  • Update Time : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ৫৪৮ সময় দেখুন
৩১

রাজশাহীতে জামায়াতে ইসলামীর রোকন সমাবেশ

মো: গোলাম কিবরিরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহীতে জামায়াতে ইসলামীর রোকন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত রুকন সমাবেশ-২০২৫ শনিবার (১৪ জুন) সকালে রাজশাহী নগরীর তেরখাদিয়া এলাকার ভিক্টোরিয়া কনভেনশন সেন্টারে
অনুষ্ঠিত হয়েছে।

সকাল ৯টা থেকে ১০টা ৪৫ মিনিট পর্যন্ত আয়োজিত এ সমাবেশে প্রায় ৩৫০ থেকে ৪০০ জন রুকন সদস্য অংশগ্রহণ করেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মহানগর জামায়াতের আমির ড. কেরামত আলী।

এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, সহকারী সেক্রেটারি শাহাদত হোসেন ও বুলবুল আহমেদ।

সমাবেশে বক্তারা বিগত সময়ের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে অভিযোগ করেন, “পতিত আওয়ামী সরকারের আমলে জামায়াত নেতাকর্মীদের গুম, খুন ও অমানবিক নির্যাতনের শিকার হতে হয়েছে।” তারা এসব ঘটনার তীব্র নিন্দা জানান।

এছাড়া দলীয় কার্যক্রমকে আরও গতিশীল ও সংগঠিত করার লক্ষ্যে নানা দিক-নির্দেশনা প্রদান করেন বক্তারা। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং কেন্দ্রীয় সিদ্ধান্ত মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD