শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

রাজশাহীতে চলছে আমমেলা/২৫

প্রতিবেদকের নাম
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ৫৫০ সময় দেখুন
২৪

রাজশাহীতে চলছে আমমেলা/২৫

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহী কৃষি সম্প্রসারণ অফিসের সামনের আমমেলা/২৫
শুরু হয়েছে । তিন দিনব্যাপী বর্ণাঢ্য আম মেলা চলবে । নিরাপদ ও রফতানিযোগ্য আমের উৎপাদন বৃদ্ধি এবং বিশ্ববাজারে রাজশাহীর আমের ব্র্যান্ডিং আরও শক্তিশালী করার লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালকের অফিস চত্বরে বেলুন-ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান। তিনি বলেন, রাজশাহীর আম বিশ্বজুড়ে আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। এর সুনাম অক্ষুন রাখতে নিরাপদ উৎপাদন নিশ্চিত করতে হবে।

এসময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মো. আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, পুলিশ সুপার ফারজানা ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মহিনুল হাসান, ফল গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. শফিকুল ইসলাম, আঞ্চলিক বীজ প্রত্যায়ন অফিসার ড. মো. মোতালেব হোসেন, বিএডিসির উদ্যান উন্নয়ন কেন্দ্রের যুগ্ম পরিচালক হাসান তৌফিকুর রহমান। এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন- কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহীর উপপরিচালক উম্মে ছালমা। এছাড়াও কৃষকদের মধ্যে বাঘা উপজেলার আম চাষি শফিকুল ইসলাম অনুভূতি প্রকাশ করেন।

মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মোট ২১টি স্টলে থরে থরে সাজানো হয়েছে বাহারি জাতের আমসহ প্রায় দেড়শ প্রকারের দেশীয় ফল। ল্যাংড়া, হিমসাগর, আম্রপালি, ফজলি, হাঁড়িভাঙা আমের পাশাপাশি বিদেশি ফল ড্রাগন, স্ট্রবেরি, অ্যাভোকাডো, লংগন ও রাম্বুটানের মতো ফলও দর্শনার্থীদের নজর কাড়ছে। মেলায় ফল গবেষণা কেন্দ্র, বিএডিসি, হর্টিকালচার সেন্টারসহ বিভিন্ন নার্সারি ও সফল কৃষি উদ্যোক্তারা অংশগ্রহণ করেছেন। মোট ২৫ টা স্টল এ বছর অংশগ্রহন করে ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD