শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

মেহেরপুরে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন।

প্রতিবেদকের নাম
  • Update Time : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ২৭৬ সময় দেখুন
৩১

মেহেরপুরে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন।

মেহেরপুর প্রতিনিধি :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মেহেরপুর জেলা শাখার আয়োজনে সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুর ২টায় মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে নেতাকর্মীদের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক কেন্দ্রীয় যুবদল নেতা ও সাবেক যুগ্ম মহাসচিব সাঈদ ইকবাল মাহমুদ টিটো। জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব জাভেদ মাসুদ মিল্টন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বিএনপির এই সদস্য সংগ্রহ অভিযান শুধু কাগজে-কলমে সীমাবদ্ধ নয়, এটি মানুষের হৃদয়ে বিএনপিকে পৌঁছে দেয়ার এক ঐতিহাসিক প্রয়াস।” অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম, বুয়েট ছাত্রদলের সাবেক সভাপতি আল মামুন গাজী এবং ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক ডা. সাব্বির শরিফ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ফয়েজ মোহাম্মদ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির নেতৃবৃন্দ ইলিয়াস হোসেন, হাফিজুর রহমান হাফি, আব্দুল আওয়াল, মকবুল হোসেন মেঘলা, রোমানা আহাম্মেদ, ওমর ফারুক লিটন, রেজাউল হক, মশিউর রহমান, আখেরুজ্জামান, আবু সালেহ মোহাম্মদ নাসিম, যুবদল নেতা কাওছার আলী, স্বেচ্ছাসেবক দল নেতা আজমুল হোসেন মিন্টু, জাসাসের বাকা বিল্লাহ, ছাত্রদলের সাজিদুর রহমান বিপ্লব, মহিলা দলের সাবিয়া সুলতান, এবং বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি ও নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে নতুন সদস্যদের মাঝে সদস্যপদ ফরম বিতরণ করা হয়। কর্মসূচির ধারাবাহিকতা বজায় রেখে উপজেলার প্রতিটি ইউনিটে এ কার্যক্রম ছড়িয়ে দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD