শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

মশাদিয়ায় আশ্রয়ন প্রকল্পের ঘরে ৭০ বছরের ভূমিহীন রেজিয়ার মানবেতর জীবন: সরকারি সহায়তার আকুতি

বি এম তারেক তালুকদার,হবিগঞ্জ প্রতিনিধি।।
  • Update Time : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৭ সময় দেখুন
৫৫

হবিগঞ্জের লাখাই উপজেলার ৩নং মুড়িয়াউক ইউনিয়নের মশাদিয়া গ্রামের ৪নং ওয়ার্ডের সরকারি আশ্রয় কেন্দ্রে চরম মানবেতর দিন কাটাচ্ছেন প্রায় ৭০ বছর বয়সী ভূমিহীন বৃদ্ধা রেজিয়া খাতুন। জীবনের শেষ প্রান্তে এসে এক বেলা ডাল-ভাত জোগানোই এখন তার জন্য কঠিন সংগ্রাম হয়ে দাঁড়িয়েছে।
​স্থায়ী ঠিকানা তেঘরিয়া গ্রামে হলেও স্বামী আবু কালামের মৃত্যুর পর পুরোপুরি অসহায় হয়ে পড়েন তিনি। বাধ্য হয়ে ঠাঁই নেন মশাদিয়ার সরকারি আশ্রয় কেন্দ্রের একটি ঘরে। একা এই বয়সে তার দেখভালের কেউ নেই।
​বয়সের ভারে জীর্ণ হলেও এখন পর্যন্ত তার ভাগ্যে মেলেনি বয়স্ক বা বিধবা ভাতা, পাননি কোনো সরকারি খাদ্য সাহায্যও। অসুস্থ শরীর নিয়ে অনাহার-অর্ধাহারে দিন পার করছেন তিনি; চিকিৎসা তো দূরের কথা, দৈনন্দিন খাবার জোগানোই দুঃস্বপ্ন হয়ে উঠেছে।
​এলাকাবাসী ও স্থানীয় সচেতন মহল এই বৃদ্ধার করুণ অবস্থায় উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে তাকে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আনার দাবি জানিয়েছেন। জীবন সায়াহ্নে দাঁড়িয়ে থাকা রেজিয়া খাতুনও মানবিক সহায়তার জন্য লাখাই উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD