শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

ভৈরব সরকারি কর্মচারী কল্যাণ ক্লাবের নতুন কমিটি গঠন; সভাপতি আরমান- সম্পাদক হুমায়ুন

নিলুফা আক্তার নীলা, কুলিয়ারচর প্রতিনিধি:
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭২ সময় দেখুন
৮৫

ভৈরব সরকারি কর্মচারী কল্যাণ ক্লাবের নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। গত ২৩ সেপ্টেম্বর বুধবার বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ক্লাবের নিজস্ব কার্যালয়ে এক সাধারণ আলোচনা সভা শেষে পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষণা করে ১৭ সদস্যবিশিষ্ট এ নতুন কমিটি ঘোষণা করা হয়।

সংগঠনের বিদায়ী সভাপতি প্রবাল কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কার্যালয়ের সহকারী প্রশাসনিক কর্মকর্তা মো. আরমান হোসাইন-কে সভাপতি এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী স্বাস্থ্য পরিদর্শক মুহাম্মদ হুমায়ুন রশীদ-কে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।

সভা শেষে ক্লাবের পক্ষ থেকে বিদায়ী সভাপতি প্রবাল কুমার রায়কে সম্মাননা ক্রেস্ট দিয়ে ও ফুলেল শুভেচ্ছা জানিয়ে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। একই সঙ্গে সংগঠনের সদস্যরা নবগঠিত কমিটির সভাপতি মো. আরমান হোসাইন, সাধারণ সম্পাদক মুহাম্মদ হুমায়ুন রশীদ সহ নবনির্বাচিত সকল সদস্যকে উপহারস্বরূপ সম্মাননা ক্রেস্ট ও ফুল দিয়ে বরণ করে নেন।

অনুষ্ঠানে বিদায়ী সভাপতির বক্তব্যে প্রবাল কুমার রায় বলেন, “সরকারি কর্মচারীদের মধ্যকার সৌহার্দ্য ও কল্যাণ কামনায় এই ক্লাব সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আশা করি, নতুন নেতৃত্বের হাত ধরে ক্লাবের সার্বিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে এবং সদস্যদের কল্যাণমূলক উদ্যোগগুলো সুন্দরভাবে বাস্তবায়িত হবে।”

নবনির্বাচিত সভাপতি মো. আরমান হোসাইন তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন, “সংগঠনের সদস্যরা আমার ওপর যে আস্থা ও বিশ্বাস রেখে সভাপতির দায়িত্ব দিয়েছেন, আমি তার মর্যাদা রক্ষা করতে সচেষ্ট থাকব। সকল সরকারি কর্মচারীদের স্বার্থরক্ষা এবং আন্তঃসম্পর্ক ও ঐক্য জোরদারে নতুন কমিটি নিষ্ঠার সাথে কাজ করে যাবে।”

সংগঠনটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মুহাম্মদ হুমায়ুন রশীদ বলেন, “আমাদের মূল লক্ষ্য হবে কর্মচারীদের যেকোনো প্রয়োজনে পাশে থাকা এবং ক্লাবের নানামুখী সামাজিক ও মানবিক কার্যক্রমকে আরও প্রসারিত করা। এই দায়িত্ব পালনে আমি ক্লাবের সকল সদস্যের আন্তরিক সহযোগিতা ও পরামর্শ কামনা করছি।”

নবগঠিত ১৭ সদস্যের এই কার্যকরী কমিটি আগামী দিনে সরকারি কর্মচারীদের পারস্পরিক ঐক্য, পেশাগত কল্যাণ ও সামাজিক সেবামূলক কাজে কার্যকর অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ক্লাবের সাধারণ সদস্যরা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD