শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

ভৈরব ও কুলিয়ারচরে দিনব্যাপী নানা কর্মসূচিতে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এমপি

নিলুফা আক্তার নীলা, কুলিয়ারচর প্রতিনিধি:
  • Update Time : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬০ সময় দেখুন
৬৮

কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম তাঁর নির্বাচনী এলাকায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। সফরকালে তিনি উন্নয়নকাজের উদ্বোধন, ক্রীড়া সামগ্রী বিতরণ, নদীভাঙ্গন এলাকা পরিদর্শন এবং বিদ্যুৎ দুর্ঘটনায় নিহত কর্মীর শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জ্ঞাপন করেন।

আজ ১৮ সেপ্টেম্বর শুক্রবার দিনব্যাপী সফরের শুরুতে সকাল সাড়ে ৯টায় ভৈরব কমলপুরস্থ তাঁর নিজ বাংলোতে একটি স্থানীয় ফুটবল একাডেমিকে ক্রীড়া ও প্রশিক্ষণ সামগ্রী প্রদান করেন প্রতিমন্ত্রী।

পরবর্তীতে সকাল ১০টায় ভৈরব বাজারের চান্দানী টিলায় স্থানীয় সরকার বিভাগের ‘নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প’-এর আওতায় নিম্ন-আয় এলাকার উন্নয়নকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। উদ্বোধন শেষে সকাল সাড়ে ১০টার দিকে ভৈরবের নদীভাঙ্গন কবলিত মেঘনা তীরবর্তী কালীপুর এলাকা সরেজমিনে পরিদর্শন করেন।

দিনের অন্যতম প্রধান কর্মসূচি হিসেবে বেলা সাড়ে ১১টায় ভৈরব উপজেলা পরিষদ মিলনায়তনে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলা পরিষদ উন্নয়ন সহায়তা তহবিল ও সংসদ সদস্যের অনুকূলে বরাদ্দকৃত ক্রীড়া সামগ্রী শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় খেলোয়াড় ও ক্রীড়াসংগঠকদের হাতে তুলে দেন প্রতিমন্ত্রী।

এসময় ভৈরব উপজেলা নির্বাহী অফিসার কে. এম মামুনুর রশীদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র হাজী মো. শাহিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ভিপি মো. মজিবুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ভিপি সাইফুল হক ও সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং উপজেলা ও পৌর বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

দিনব্যাপী সফর শেষে সন্ধ্যা ৭ টার দিকে প্রতিমন্ত্রী কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের মাটিকাটা গ্রামে যান। সেখানে তিনি সাম্প্রতিক বিদ্যুৎ দুর্ঘটনায় প্রাণ হারানো ছাত্রদল কর্মী শাহীদ সরকারের বাড়িতে উপস্থিত হয়ে শোকাহত পরিবারের খোঁজখবর নেন এবং গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

কুলিয়ারচর সফর কালে প্রতিমন্ত্রীর সাথে ছিলেন, কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইয়াসিন খন্দকার, উপজেলা বিএনপির সভাপতি মো. কিতাব আলী মাস্টার, সাধারণ সম্পাদক এম.এ হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. শাহাদাৎ হোসেন শাহ্ আলম, ছয়সূতী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সালাহউদ্দিন মুর্শেদ নিজামী বাবুল, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মুহাম্মদ শাহ্ আলম ও সাংগঠনিক সম্পাদক মো. ফারুকুল ইসলাম ফারুক ও সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম আলী, সহ-সাংগঠনিক সম্পাদক হাজী মো. আরশ মিয়া, ছয়সূতী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মোসলেহ উদ্দিন রতন সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দিনব্যাপী এ সফরকালে ভৈরব ও কুলিয়ারচর উপজেলার বিভিন্ন স্থানে প্রবেশের পর প্রতিমন্ত্রী মো. শরীফুল আলমকে স্থানীয় সাধারণ জনগণ ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা ফুলের তোড়া দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD