আজ ২২ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব সাচিং প্রু, এমপি-এর বান্দরবান পার্বত্য জেলা সফর উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করা হয়।
এসময় বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক জনাব মোঃ সানিউল ফেরদৌস এবং পুলিশ সুপার জনাব মোঃ ওহাবুল ইসলাম খন্দকার মাননীয় মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।
পরবর্তীতে বান্দরবান পার্বত্য জেলা পুলিশের একটি চৌকস দল মাননীয় মন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করে।
এ সময় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় বিশিষ্ট ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


Leave a Reply