বান্দরবান, ৩০ আগস্ট ২০২৬
বান্দরবানবাসীর পাশে আবারও বাংলাদেশ সেনাবাহিনী।
আজ রবিবার সকালে বান্দরবান সেনা রিজিয়ন, ৬৯ পদাতিক ব্রিগেড এর উদ্যোগে এবং এমডিএস এ্যাম্বুলেন্স ৭ ফিল্ড এর সার্বিক তত্ত্বাবধানে ১৬১টি গরীব, নিরীহ ও দুস্থ পরিবারের মাঝে* বিনামূল্যে ফ্রী চিকিৎসা ও নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়।
প্রধান অতিথি:ক্যাপ্টেন ফুয়াদ – মেডিসিন বিশেষজ্ঞ
বিশেষ অতিথি:* ক্যাপ্টেন ঈশ্বরি – মেডিকেল অফিসার সহ রিজিয়নের অন্যান্য সেনা স্টাফ অফিসারবৃন্দ।
এছাড়াও অনুষ্ঠানে বান্দরবান জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, “বাংলাদেশ সেনাবাহিনী সবসময় দেশের যেকোন দুর্যোগ ও মানবিক কার্যক্রমে জনগণের পাশে থাকবে।”
সহায়তা পাওয়া পরিবারগুলো সেনাবাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।


Leave a Reply