শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

পর্যটনের সম্ভাবনা কাজে লাগাতে বান্দরবানে মতবিনিময়, সবার জন্য পর্যটন নিশ্চিতের আহ্বান পার্বত্য মন্ত্রীর

বান্দরবান প্রতিনিধি।।
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৯ সময় দেখুন
৬৮

বান্দরবানের পর্যটন খাতকে আরও গতিশীল ও পর্যটক বান্ধব করতে সংশ্লিষ্ট অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরী এমপি। জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস এর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরী বলেন:
বান্দরবান হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যের রাণী। পাহাড়, ঝরনা, নদী ও বৈচিত্র্যময় সংস্কৃতির সমন্বয়ে এখানে অপার সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করতে হবে।”

মন্ত্রী আরও বলেন,
পর্যটকরা আমাদের অতিথি। তারা যাতে কোনোভাবেই হয়রানির শিকার না হন, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। অতিরিক্ত ভাড়া বা খাবারের অস্বাভাবিক দাম নেওয়া বন্ধ করতে হবে। সবার জন্য পর্যটন, এই মানসিকতা নিয়ে কাজ করতে হবে।”

সভায় বক্তারা বলেন, প্রাকৃতিক সৌন্দর্যের কারণে বান্দরবানে প্রতিদিনই দেশি-বিদেশি পর্যটকের আগমন বাড়ছে। পর্যটকদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করতে পর্যটন সংশ্লিষ্ট প্রতিটি খাতকে আরও গতিশীল ও সেবামুখী হতে হবে।

এ সময় বক্তারা পর্যটনকেন্দ্র ও সড়কগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, পর্যটন পরিবহন, হোটেল-মোটেল, রেস্তোরাঁ, টুরিস্ট গাইডসহ সংশ্লিষ্ট সব খাতের জনবলকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও পর্যটনকেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদার, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, পর্যটকদের তথ্য ও নির্দেশনা সহজলভ্য করা এবং স্থানীয় জনগোষ্ঠীকে পর্যটন অর্থনীতির সঙ্গে আরও বেশি সম্পৃক্ত করার বিষয়েও আলোচনা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশীদ, বিজিবির বান্দরবান সেক্টর কমান্ডার রুবায়েত জামিল, পুলিশ সুপার ওয়াহাবুল ইসলাম খন্দকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা হীরা মনি সহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
বান্দরবানের পর্যটনকে আরও গতিশীল করতে জেলা প্রশাসনে মতবিনিময় সভা। প্রধান অতিথি পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরী। পর্যটক হয়রানি বন্ধ ও সবার জন্য পর্যটন নিশ্চিতের আহ্বান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD