শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

নদীভাঙনের ঝুঁকিতে সরিষাবাড়ীর তিনটি গ্রাম।

প্রতিবেদকের নাম
  • Update Time : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ৮৯২ সময় দেখুন
৩১

নদীভাঙনের ঝুঁকিতে সরিষাবাড়ীর তিনটি গ্রাম।

জামালপুর প্রতিনিধ :

সরিষাবাড়ী (জামালপুর) ০৪ জুলাই ২০২৫ ইং(শুক্রবার)
জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায় পিংনা ইউনিয়নের যমুনা নদীর তীরবর্তী তিনটি গ্রাম — নল সন্ধ্যা, ডাকাতিয়া মেন্দ ও মীর কুটির — বর্তমানে চরম নদীভাঙনের ঝুঁকিতে রয়েছে। প্রতিনিয়ত যমুনার স্রোতের তীব্রতা ও পানির চাপে এসব গ্রামে ভাঙনের তীব্রতা বেড়ে চলেছে। ইতোমধ্যে নদীর ধার ঘেঁষে বসবাসকারী অনেক পরিবার উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন।

স্থানীয়রা জানান, গত কয়েক বছর ধরে বর্ষা মৌসুমে নদী ভাঙন ধীরে ধীরে বাড়ছে। তবে এবছর পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা। গ্রামবাসী ও স্থানীয় সচেতন মহল বলেন, এ বিষয়ে এখনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

এ বিষয়ে পিংনা ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব নাজমুল ইসলাম(নাজু)সাহেব বলেন,
“নদী ভাঙনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে আমরা সর্বাত্মক সহযোগিতা করব। দলের পক্ষ থেকে আমরা পাশে থাকব এবং প্রয়োজনে ত্রাণ ও অন্যান্য বিষয়ে সক্রিয় ভূমিকা রাখব।”

এলাকাবাসী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের আশু দৃষ্টি কামনা করেছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD