April 17, 2026, 8:18 am
শিরোনাম :
সুন্দরবনে ড্রোনের সহায়তায় অভিযান: বিষ দিয়ে মাছ শিকার পণ্ড, নৌকা ও বিষ জব্দ কানাডার মুলধারার রাজনীতিতে বাঙালী বংশোদ্ভূত মৌলভীবাজারের ডলি বেগম অধ্যক্ষের অবহেলায় ৩৯ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা অনিশ্চিত গাঁজা সেবন ও বহনের অপরাধে নীলফামারী কোর্টের মুহুরী আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড কুমিল্লায় অটোরিকশা-কাভার্ডভ্যান সংঘর্ষে মা-ছেলের মৃত্যু কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে চাল বোঝাই ট্রাক খাদে পড়ে নিহত-৭ আহত-৬ রশিদপুর উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য বর্ষবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দুর্ভোগের চরম সীমায় তিন ইউনিয়নের মানুষ। সুন্দরবন ও উপকুলীয় এলাকায় কোস্টগার্ডের সাঁড়াশি অভিযান ইসলামপুর পৌরসভায় উন্নয়ন ব্যয় নিয়ে বিভ্রান্তি: সংবাদপত্রের প্রতিবেদনের বিপরীতে দাপ্তরিক হিসাবের চিত্র

নতুন কোর্স চালু করলো রাজশাহী বিশ্ববিদ্যালয়

প্রতিবেদকের নাম
  • Update Time : Wednesday, July 23, 2025
  • 597 সময় দেখুন

নতুন কোর্স চালু করলো রাজশাহী বিশ্ববিদ্যালয়

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা, এই
নতুন কোর্স চালু করলো রাজশাহী বিশ্ববিদ্যালয় ।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১১টার সময় ১২৩নং কক্ষে নতুন এই কারিকুলাম নিয়ে পরিচিতিসভা অনুষ্ঠিত হয়। বিভাগের সভাপতি প্রফেসর ড. মোজাম্মেল হোসেন বকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই পরিচিতি সভায় মাস্টার্সের শিক্ষার্থীরা ছাড়াও কারিকুলাম কমিটির শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে বিভাগের সভাপতি প্রফেসর ড. মোজাম্মেল হোসেন বকুল শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে সেমিস্টার পদ্ধতিতে স্নাতকোত্তরের এই নতুন যাত্রার জন্য শুভকামনা জানান। পরে নতুন কারিকুলাম ও সেমিস্টার পদ্ধতি নিয়ে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন কারিকুলাম কমিটির আহ্বায়ক বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক মশিহুর রহমান। তিনি কোর্স রেজিস্ট্রেশন, ক্রেডিট বণ্টন, পরীক্ষা ও গ্রেডিং পদ্ধতি এবং গবেষণাপত্রের নিয়মকানুন সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করেন।

এ সময় তিনি বলেন, শিক্ষার্থীদের যুগোপযোগী করে গড়ে তুলতে এ বছর ‘এআই ইন জার্নালিজম’ (সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা) নামে নতুন একটি কোর্স যোগ করা হয়েছে। এই কোর্সের মাধ্যমে শিক্ষার্থীরা সাংবাদিকতার সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্রমবর্ধমান সমন্বয় সম্পর্কে আধুনিক ধারণা পাবেন।

তিনি আরও বলেন, এআই ছাড়াও মিডিয়ার ডিজিটাল ট্রান্সফরমেশন এবং ট্রান্সমিডিয়া স্টোরিটেলিংয়ের মতো বিষয়কেও কোর্স ডিজাইনের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়েছে । এখান থেকেই ছাত্র ছাত্রীদের অনেক কিছুই জানবে ও শিখবে ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD