শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

দ্বিতীয় রাউন্ডের পথে ব্রাজিল, স্কটল্যান্ড ম্যাচেই নির্ধারণ হবে ভাগ্য ।

প্রতিবেদকের নাম
  • Update Time : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ১৮৭ সময় দেখুন
৮৫

দ্বিতীয় রাউন্ডের পথে ব্রাজিল, স্কটল্যান্ড ম্যাচেই নির্ধারণ হবে ভাগ্য ।

নিজস্ব প্রতিবেদক

চলমান বিশ্বকাপে প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ড্র করার পর হাইতিকে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে ব্রাজিল। এই জয়ের ফলে দ্বিতীয় রাউন্ডে ওঠার পথও অনেকটাই সহজ হয়ে গেছে সেলেসাওদের জন্য।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী ২৫ জুন মায়ামিতে স্কটল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল। নকআউট পর্বে যেতে অন্য কোনো দলের ফলাফলের দিকে না তাকিয়ে ব্রাজিলের জন্য একটি ড্রই যথেষ্ট। শেষ ম্যাচ থেকে এক পয়েন্ট পেলেই তারা অন্তত গ্রুপের দ্বিতীয় স্থান নিশ্চিত করবে।

অন্যদিকে, গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারণ হবে মরক্কো ও হাইতির ম্যাচের ফলাফলের ওপর। একই দিনে অনুষ্ঠিত হবে দুটি ম্যাচই।

টাইব্রেকিং নিয়ম অনুযায়ী পয়েন্ট সমান হলে হেড-টু-হেড ফল, গোল পার্থক্য এবং গোলসংখ্যা বিবেচনায় নেওয়া হবে। স্কটল্যান্ডের কাছে হেরে গেলেও ব্রাজিলের নকআউটে ওঠার সম্ভাবনা থাকবে, যদি মরক্কো হাইতির কাছে হেরে যায় এবং গোল ব্যবধানে পিছিয়ে পড়ে।

এছাড়া মরক্কো যদি অন্তত ড্র করে, তাহলে ব্রাজিল সেরা তৃতীয় স্থানধারী দলগুলোর একটি হিসেবে পরের রাউন্ডে জায়গা করে নিতে পারে।

তবে গ্রুপসেরা হতে হলে ব্রাজিলকে স্কটল্যান্ডের বিপক্ষে জয় পেতে হবে এবং একই সঙ্গে মরক্কোর পয়েন্ট হারানোর অপেক্ষায় থাকতে হবে। দুই দল শেষ ম্যাচে সমান ব্যবধানে জয় পেলে গোল পার্থক্যে এগিয়ে থাকায় ব্রাজিল শীর্ষস্থান ধরে রাখতে পারে। তবে মরক্কো বড় ব্যবধানে জয় পেলে বা ব্রাজিলের তুলনায় ভালো ফল করলে গ্রুপের শীর্ষস্থান দখল করবে আফ্রিকার প্রতিনিধিরা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD