শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

দেবীগঞ্জে ৫ মাসের অন্তঃসত্ত্বা তরুণীর রহস্যজনক মৃত্যু

মোমিন ইসলাম সরকার দেবীগঞ্জ পঞ্চগড় প্রতিনিধি৷
  • Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৬ সময় দেখুন
৬৪

স্বামীর বিরুদ্ধে শ্বাসরোধে হত্যার অভিযোগ, পুলিশ হেফাজতে শাহিনুর
পঞ্চগড়ের দেবীগঞ্জে সুমাইয়া আক্তার সিমু (১৯) নামে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এক তরুণীর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ, সুমাইয়াকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তাঁর স্বামী মো. শাহিনুর রহমানকে (৩০) পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে নিহতের পরিবার।

নিহত সুমাইয়া আক্তার সিমু বোদা উপজেলার ৫ নম্বর বড়শশী ইউনিয়নের কোনাবালাপাড়া গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. আবুবক্কর সিদ্দিকের মেয়ে। তাঁর স্বামী শাহিনুর রহমান দেবীগঞ্জ উপজেলার ৭ নম্বর টেপ্রীগঞ্জ ইউনিয়নের খারিজা ভাজনী সরকারপাড়া গ্রামের ১ নম্বর ওয়ার্ডের মো. দেলোয়ার হোসেনের ছেলে।

পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, সুমাইয়া পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। গতকাল রাত আনুমানিক ৯টার দিকে তাঁকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. বিমল দেবনাথ ইসিজি পরীক্ষা করে জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে।

যৌতুক নিয়ে ঝগড়ার অভিযোগ

নিহতের বাবা মো. আবুবক্কর সিদ্দিক অভিযোগ করেন, বিয়ের পর থেকেই যৌতুকের টাকা নিয়ে তাঁর মেয়ের সঙ্গে স্বামীর প্রায়ই ঝগড়া হতো। বিভিন্ন সময় সুমাইয়ার কাছে অর্থ দাবি করে চাপ দেওয়া হতো। এমনকি তাঁর স্বামী তাঁকে গলা টিপে ধরতেন বলেও অভিযোগ করেন তিনি।

পরিবারের অভিযোগ, এসব পারিবারিক বিরোধের জেরেই সুমাইয়ার ওপর নির্যাতন করা হয়ে থাকতে পারে। তাঁর মৃত্যুকে স্বাভাবিক মৃত্যু হিসেবে মানতে নারাজ পরিবারের সদস্যরা। তাঁদের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।

এদিকে, ঘটনার পর সুমাইয়ার স্বামী মো. শাহিনুর রহমানকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে নিহতের পরিবার। তবে সুমাইয়ার মৃত্যুর প্রকৃত কারণ কী এবং এটি হত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু—তা তদন্ত ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে নিশ্চিত হওয়া যাবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD