শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

থানচিতে এসএএম চিকিৎসায় ২৬ ধরনের সরঞ্জাম হস্তান্তর

থানচি প্রতিনিধি, বান্দরবান |।
  • Update Time : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ সময় দেখুন
১৬

৯ সেপ্টেম্বর ২০২৬
বান্দরবানের থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুদের অতি তীব্র অপুষ্টি (এসএএম) চিকিৎসাসেবা জোরদারে ২৬ ধরনের প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও সামগ্রী হস্তান্তর করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা তহ্জিংডং।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে তহ্জিংডংয়ের উপজেলা সমন্বয়কারী থুইসাচিং মারমা এসব সরঞ্জাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ওয়াহিদুজ্জামান মুরাদ-এর কাছে হস্তান্তর করেন।
হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশের অর্থায়নে তহ্জিংডং বাস্তবায়িত স্বাস্থ্য ও পুষ্টি সেবা প্রকল্পের আওতায় এসব সরঞ্জাম দেওয়া হয়। এর মধ্যে শিশুদের উচ্চতা ও দৈর্ঘ্য মাপার বোর্ড, শীতলীকরণ যন্ত্র, মিশ্রণযন্ত্র, বৈদ্যুতিক কেটলি, স্টেইনলেস স্টিলের পাত্রসহ বিভিন্ন চিকিৎসা ও আনুষঙ্গিক সামগ্রী রয়েছে।
ডা. মো. ওয়াহিদুজ্জামান মুরাদ বলেন, এসব সরঞ্জাম এসএএম আক্রান্ত শিশুদের সঠিকভাবে শনাক্তকরণ, চিকিৎসা ও পুষ্টিসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দুর্গম এলাকার অপুষ্টিতে আক্রান্ত শিশুদের জীবন রক্ষায় এ সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে।
এ সময় তহ্জিংডংয়ের বান্দরবান জেলা প্রকল্প সমন্বয়কারী এস. এম. জাফরুল্লাহ, হেলেন কেলার ইন্টারন্যাশনালের নিউট্রিশন স্পেশালিস্ট ডা. ম্রায়ইপ্রু মারমা (পিংকি), লজিস্টিক অ্যান্ড প্রকিউরমেন্ট কর্মকর্তা মো. সাইফুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD