February 4, 2026, 1:18 am
শিরোনাম :
খাগড়াছড়ির দুইশ তিন কেন্দ্রের মধ্যে ১৮৯টিই ঝুঁকিপূর্ণ তিন কেন্দ্রে ভোটের সামগ্রী আর জনবল যাবে হেলিকপ্টারে কুমিল্লায় র‌্যাবের পৃথক অভিযানে ১৭৪ বোতল বিদেশী মদ, ১৮ ক্যান বিয়ার ও ১৮ কেজি গাঁজা’সহ আটক-১ পেঁয়াজ চাষে ব্যস্ত পুঠিয়ার কৃষক হারিয়ে যাচ্ছে ইসলামপুরের বিশ্বখ্যাত কাঁসা শিল্প আখতার হোসেন শুধু কাউনিয়ার কৃতি সন্তান নন, তিনি সারা বাংলাদেশের সম্পদ: হাসনাত থানচিতে ভোটের হাওয়া গরম: বলি বাজারে বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ ঝিনাইগাতীতে জামায়াত নেতা রেজাউল করিম হত্যার প্রতিবাদে দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল কুমিল্লায় যাত্রীবাহি বাস চাপায় নারী ও শিশুসহ নিহত-২ বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা বাগেরহাটে যৌথ বাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী শামীমসহ ৩ জন আটক

ঢাকা বরিশাল মহাসড়কের মাদারীপুর মিলগেট এলাকায় বাসের চাপায় ৭ জন নি হ ত

প্রতিবেদকের নাম
  • Update Time : Sunday, January 18, 2026
  • 59 সময় দেখুন

ঢাকা বরিশাল মহাসড়কের মাদারীপুর মিলগেট এলাকায় বাসের চাপায় ৭ জন নি হ ত

স্টাফ রিপোর্টার

মাত্র কয়েকদিনের ব্যবধানে মাদারীপুরে আবারও ভয়াবহ সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এতে সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস চাপায় ব্যাটারিচালিত ইজিবাইকের ৫ যাত্রীসহ মোট ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের সুপারভাইজারও নিহত হন। এ সময় আহত হন আরও বেশ কয়েকজন।

রোববার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের মস্তফাপুর মিল গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বর্তমানে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর এলাকার শাহ আলমের ছেলে রুমান।

স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুর থেকে ঢাকা যাচ্ছিল সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস। পথিমধ্যে ঢাকা-বরিশাল মহাসড়কের মিল গেইট এলাকায় আসলে একটি যাত্রীবাহী বাসটি ওভারটেক করতে গিয়ে ইজিবাইককে চাপা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং বাসটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়।

এ সময় ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়। একই সঙ্গে আহত হন অনেকেই। আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে প্রেরণ করেছেন স্থানীয়রা। বর্তমানে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান অব্যাহত আছে।

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার ওসি মামুন আল রশিদ জানান, ‘বাসের সুপারভাইজার ও ইজিবাইকের যাত্রীসহ মোট ৭ জন নিহত হয়েছে। আমরা মরদেহ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে পাঠিয়েছি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD