রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদক বিরোধী লাইভ দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর বাঙ্গরায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: বাড়িঘর ও ব্যাংকের এজেন্ট আউটলেটে ভাঙচুর, আহত-৪ লাখাইয়ের টমটম চালক হত্যা: লুট হওয়া মোবাইল উদ্ধারে রহস্য উদঘাটন শারদীয় দুর্গাপূজায় টুঙ্গিপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফরিদ গাজীর বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬

মৃত্যুঝুঁকিতে পাহাড়ি সড়ক: থানচিতে আবারও চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা

প্রতিবেদকের নাম
  • Update Time : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ৩০৪ সময় দেখুন
৩৬

মৃত্যুঝুঁকিতে পাহাড়ি সড়ক: থানচিতে আবারও চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা

থানচি,বান্দরবান প্রতিনিধি:

দুর্গম পাহাড়ি সড়কে চরম ঝুঁকির মধ্যেই চলছে যানবাহন চলাচল—আর তারই ধারাবাহিকতায় আবারও দুর্ঘটনার শিকার হলো একটি চাঁদের গাড়ি। বান্দরবানের থানচি উপজেলায় শালোকিয়া পাড়া এলাকায় ব্রেকফেল হয়ে যাত্রী ও মালবোঝাই একটি চাঁদের গাড়ি উল্টে অন্তত ৫-৬ জন আহত হয়েছেন।
শুক্রবার (২০ মার্চ ২০২৬) বিকেল আনুমানিক ৪টা ৫০ মিনিটে থানচি-রেমংপাড়া সড়কের পাহাড়ি উঁচু পথে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, রেমংপাড়া থেকে থানচি বাজারে হলুদ নিয়ে আসার পথে চট্টগ্রাম লট-১৮ রেজিস্ট্রেশনের একটি চাঁদের গাড়ি হঠাৎ ব্রেক বিকল হয়ে নিয়ন্ত্রণ হারায়। মুহূর্তের মধ্যেই গাড়িটি সড়কের পাশে উল্টে পড়ে।
দুর্ঘটনার সময় গাড়িটিতে ২৮ বস্তা (প্রায় ২০ মণ) হলুদ এবং ১৩ জন যাত্রী ছিলেন। এতে চালকসহ অন্তত ৫-৬ জন আহত হন। দুর্ঘটনার পরপরই বংকুপাড়া সেনা ক্যাম্পের কমান্ডার ওয়ারেন্ট অফিসার রেজাউল করিমের নেতৃত্বে সেনা সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালান এবং আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই পাহাড়ি সড়কগুলোতে ফিটনেসবিহীন যানবাহন, অতিরিক্ত যাত্রী ও মালামাল বহনের কারণে দুর্ঘটনা লেগেই আছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর নজরদারির অভাবে পরিস্থিতি দিন দিন আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।
সচেতন মহলের মতে, দ্রুত কঠোর ব্যবস্থা গ্রহণ, যানবাহনের ফিটনেস নিশ্চিতকরণ এবং পাহাড়ি সড়কে নিয়মিত তদারকি জোরদার না করলে এ ধরনের দুর্ঘটনা আরও বাড়বে। তাই এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি উঠেছে স্থানীয়দের পক্ষ থেকে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD