রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক বিরোধী লাইভ দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর বাঙ্গরায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: বাড়িঘর ও ব্যাংকের এজেন্ট আউটলেটে ভাঙচুর, আহত-৪ লাখাইয়ের টমটম চালক হত্যা: লুট হওয়া মোবাইল উদ্ধারে রহস্য উদঘাটন শারদীয় দুর্গাপূজায় টুঙ্গিপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফরিদ গাজীর বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬

জামালপুর শহরের দড়িপাড়া এলাকায় স্ত্রীকে পুড়িয়ে হত্যা পাষণ্ড স্বামী গ্রেফতার।

প্রতিবেদকের নাম
  • Update Time : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৩৮৮ সময় দেখুন
৭২

জামালপুর শহরের দড়িপাড়া এলাকায় স্ত্রীকে পুড়িয়ে হত্যা
পাষণ্ড স্বামী গ্রেফতার।

নিজস্ব প্রতিনিধি:

জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা করা হয়েছে । শুক্রবার ( ৬মার্চ) রাত ১ টার দিকে শহরের দড়িপাড়া মন্ডলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে । সংবাদ পেয়ে জামালপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন এর নেতৃত্বে অফিসার ইনচার্জ মো: মিজানুর রহমানের সহযোগিতায় অভিযান চালিয়ে দেড়টার দিকে
সুপ্রিম কোর্টের আইনজীবী (মাদকাসক্ত) হোসাইন মো: তাইফুর(৪০)কে গ্রেফতার করে পুলিশ। পাশাপাশি নিহত তাহমিনা আক্তার তানিয়া(৩৬) এর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

স্থানীয় ও প্রত্যক্ষ দর্শী সুত্রে জানা যায়, ১৭ বছর পুর্বে মুকুন্দবাড়ী এলাকার আবু তাহেরের মেয়ে তাহমিনা আক্তার তানিয়ার সাথে দড়িপাড়া এলাকার সুপ্রিম কোর্টের আইনজীবী (মাদকাসক্ত) হোসাইন মো: তাইফুরের বিবাহ হয়। বিবাহের পর তাদের ঘরে বড় ছেলে তাসফিক ছোট মেয়ে তাহার জন্ম হয়। হোসাইন মো: তাইফুর দীর্ঘদিন ধরে মাদক সেবন করায় তাদের সংসারে প্রতিনিয়ত অশান্তি লেগেই থাকত।

নিহতের মামা মনোয়ার ইসলাম কর্নেল জানান, বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় বাবার বাড়ী থেকে স্বামীর বাড়ী আসে তাহমিনা আক্তার তানিয়া। হঠাৎ রাত দেড়টার দিকে তানিয়ার ভাই তুহিন আমাকে জানায় তার বোনকে হত্যা করা হয়েছে। আমরা এ ঘটনার সর্বোচ্চ বিচারের দাবী জানাই।

স্থানীয় শাকিল লস্কর জানান, হঠাৎ রাত দেড়টার দিকে আমরা খবর পেয়ে গিয়ে দেখি বাসা থেকে ধোয়া বের হচ্ছে। পরে বাইরের কাচের জানালা ভাঙ্গলে দেখা যায়, তাহমিনা আক্তার তানিয়ার দেহ পুড়া অবস্থায় খাটের ওপর পড়ে আছে। পরবর্তীতে পুলিশে সংবাদ জানালে পুলিশ এসে আসামী গ্রেফতার ও লাশ উদ্ধার করেন। আমরা এই ঘটনার বিচার চাই।

জামালপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন জানান, স্থানীয় লোকজন এবং সংবাদ কর্মীদের মাধ্যমে খবর পেয়েই আমরা ফায়ার সার্ভিসকে সাথে নিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে এনে বাসার ভিতরে প্রবেশ করে লাশ উদ্ধার করি। পাশাপাশি তাৎক্ষনিক অভিযান চালিয়ে ঘটনাকারী হোসাইন মো: তাইফুরকে গ্রেফতার করি। এই ঘটনার প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে । আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি এটা পারিবারিক কলহ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD