রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদক বিরোধী লাইভ দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর বাঙ্গরায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: বাড়িঘর ও ব্যাংকের এজেন্ট আউটলেটে ভাঙচুর, আহত-৪ লাখাইয়ের টমটম চালক হত্যা: লুট হওয়া মোবাইল উদ্ধারে রহস্য উদঘাটন শারদীয় দুর্গাপূজায় টুঙ্গিপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফরিদ গাজীর বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬

জামালপুরের দিগপাইততে মাননীয় এমপি এড. শাহ ওয়ারেছ আলী মামুনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

প্রতিবেদকের নাম
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ১৯০ সময় দেখুন
২৬

জামালপুরের দিগপাইততে মাননীয় এমপি এড. শাহ ওয়ারেছ আলী মামুনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

​এস আলম, জামালপুর (প্রতিনিধি)
​পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জামালপুর সদর উপজেলার দিগপাইত উপ-শহরে গরিব, অসহায়, দুস্থ ও শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
​বৃহস্পতিবার (১৯ মার্চ) দিগপাইত উপ-শহর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই উপহার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর সদর ৫ আসনের মাননীয় এমপি এড. শাহ মো. ওয়ারেছ আলী মামুন।
​প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বিএনপি সবসময় সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকে। পবিত্র ঈদুল ফিতর যেন সবাই আনন্দ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করতে পারে, সেই লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।” তিনি দেশ ও জাতির কল্যাণে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
​অনুষ্ঠানে দিগপাইত উপ-শহর বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিতরণকৃত ঈদ উপহারের মধ্যে ছিল নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও বস্ত্র, যা পেয়ে স্থানীয় অসহায় পরিবারগুলো সন্তোষ প্রকাশ করেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD