রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক বিরোধী লাইভ দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর বাঙ্গরায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: বাড়িঘর ও ব্যাংকের এজেন্ট আউটলেটে ভাঙচুর, আহত-৪ লাখাইয়ের টমটম চালক হত্যা: লুট হওয়া মোবাইল উদ্ধারে রহস্য উদঘাটন শারদীয় দুর্গাপূজায় টুঙ্গিপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফরিদ গাজীর বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬

জমি নিয়ে রক্তক্ষয়ী দ্বন্দ্ব, রমজানেও থামেনি সহিংসতা—আহত ৩

প্রতিবেদকের নাম
  • Update Time : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৩৬৮ সময় দেখুন
৬৭

জমি নিয়ে রক্তক্ষয়ী দ্বন্দ্ব, রমজানেও থামেনি
সহিংসতা—আহত ৩

আলমাস হোসেন আওয়াল
ইসলামপুর প্রতিনিধি জামালপুর

জামালপুরের ইসলামপুর উপজেলার চরগোয়ালিনী ইউনিয়নের ডিগ্রীরচর সকাল বাজার এলাকায় দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধের জেরে পবিত্র রমজান মাসে প্রাণঘাতী হামলার ঘটনা ঘটেছে।

এতে অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

বুধবার দুপুরে সংশ্লিষ্ট জমি নিয়ে দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে স্থানীয় ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা সরেজমিন পরিদর্শনে গেলে বিরোধপূর্ণ পক্ষ বিল্লাল গ্রুপ ও আজিজল গ্রুপের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয় এবং উভয়পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সংঘর্ষে বিল্লাল ও রাজু মিয়া মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। অপরদিকে আজিজলের স্ত্রীও আহত হন। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উত্তেজনা প্রশমিত করে।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, “সংবাদ পেয়ে দ্রুত পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। আহতরা চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে পরিস্থিতি থমথমে রয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এদিকে, এমন ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আহত বিল্লালের ছোট ভাই অভিযোগ করেন, “রমজান একটি পবিত্র মাস। এ মাসেও তারা বেপরোয়া হামলা চালিয়েছে। আমাদের জমি দীর্ঘদিন ধরে জবরদখল করে রেখেছে। উল্টো আমাদের ওপর প্রাণনাশের উদ্দেশ্যে আঘাত করা হয়েছে।” তিনি প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ঘটনার পর এলাকায় উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD